10 January 2026

বিশ্বকাপ নিয়ে জয় শাহকে কঠিন পরীক্ষায় ফেলল বিসিবি


স্পোর্টস ডেস্ক | বার্তাবিট 

আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ক্রিকেটীয় উত্তেজনা এখন তুঙ্গে। নিরাপত্তাশঙ্কা এবং জাতীয় মর্যাদার প্রশ্নে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে নিজেদের অনড় অবস্থানের কথা আবারও জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

 ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এই অনড় অবস্থান আইসিসি চেয়ারম্যান জয় শাহকে এক কঠিন ও জটিল পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। 

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, বিশ্বকাপের সূচি এবং লজিস্টিকস চূড়ান্ত হয়ে যাওয়ার পর হুট করে এই সমস্যার সমাধান বের করা জয় শাহর জন্য মোটেও সহজ হবে না। বাংলাদেশের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলা তাদের জন্য নিরাপদ নয় এবং এই সিদ্ধান্তে কোনো আপস করা হবে না।

 


বিসিবি তাদের দ্বিতীয় চিঠিতেও ভেন্যু পরিবর্তনের দাবি পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে সহ-আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। রাজনৈতিক টানাপোড়েন এবং সম্প্রতি আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশের এই কঠোর অবস্থানকে ‘জাতীয় অবমাননা’ হিসেবে দেখছে বিসিবি ও দেশের ক্রীড়া মন্ত্রণালয়।

 সূত্র: এনডিটিভি


শেয়ার করুন

বার্তা বিট (Barta Bit) বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ সংবাদ এবং সব খবর দ্রুত ও নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য ।

0 coment rios: