Showing posts with label জাতীয়. Show all posts
Showing posts with label জাতীয়. Show all posts

28 February 2026

রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছাড়লেন ড. ইউনূস

রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছাড়লেন ড. ইউনূস

রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছাড়লেন ড. ইউনূস
 বার্তা বিট প্রতিবেদন: 

সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’ ত্যাগ করেছেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে তিনি যমুনা ছেড়ে তাঁর রাজধানীর গুলশানের নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।

ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূস ভবনটি ত্যাগ করার পরপরই সেখানে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে গণপূর্ত অধিদফতর। দেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে যমুনায় উঠবেন কিনা, তা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ভবনের সংস্কার কাজ শেষ হওয়ার পরই প্রধানমন্ত্রী কোথায় অবস্থান করবেন, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

৩ মার্চ থেকে বাসের অগ্রিম টিকিট; মিলবে অনলাইনেও

৩ মার্চ থেকে বাসের অগ্রিম টিকিট; মিলবে অনলাইনেও

৩ মার্চ থেকে বাসের অগ্রিম টিকিট; মিলবে অনলাইনেও
ছবি: সংগৃহীত

বার্তা বিট প্রতিবেদন: 

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আগামী ৩ মার্চ (মঙ্গলবার) থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। ওই দিন  ১২ মার্চ থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত যাত্রার অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর গাবতলীতে সংগঠনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সেক্রেটারি ও শ্যামলী এনআর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ।

তিনি জানান, ৩ মার্চ সকাল থেকেই কাউন্টার এবং অনলাইন দুই মাধ্যমেই টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীরা বাসের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই পছন্দমতো আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন।

ঈদে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ নিয়ে শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে এক টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই। অনলাইন ও কাউন্টার উভয় ক্ষেত্রেই একই ভাড়া কার্যকর থাকবে। প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা টানানো বাধ্যতামূলক করা হবে।

টিকিটের কালোবাজারি ঠেকাতে প্রতিটি কাউন্টারে বসানো হয়েছে সিসি ক্যামেরা। কোনো প্রকার অনিয়ম বা জালিয়াতি ধরা পড়লে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে।

22 February 2026

সোমবার যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে

সোমবার যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে

সোমবার যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে
ছবি: সংগৃহীত
  

বার্তা বিট প্রতিবেদন: 

পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস জানায়, পশ্চিম যাত্রাবাড়ীর শহীদ ফারুখ সড়ক ও রমজান ভাইয়ের গলি (নিজআর্ট) এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের লক্ষ্যে পুরোনো পাইপলাইন প্রতিস্থাপনের কাজ চলবে। এর ফলে ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাসের চাপ কম থাকবে।

গ্যাস সরবরাহ সাময়িক বিঘ্নিত হওয়ার কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

19 February 2026

ফিল্মি স্টাইলে বগুড়ায় আটক হিরো আলম

ফিল্মি স্টাইলে বগুড়ায় আটক হিরো আলম

ফিল্মি স্টাইলে বগুড়ায় আটক হিরো আলম
হিরো আলম গেপ্তার | ছবি: সংগৃহীত

বার্তা বিট বিনোদন:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে শাজাহানপুর থানার সামনে মহাসড়কে ব্যারিকেড দিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৬ মে এক নারী বাদী হয়ে হিরো আলমের বিরুদ্ধে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। দীর্ঘ তদন্ত শেষে গত ১০ ফেব্রুয়ারি পিবিআই আদালতে হিরো আলমের বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।


বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হিরো আলম বেশ কিছুদিন ধরে বগুড়ায় আত্মগোপনে ছিলেন। আজ দুপুরে তিনি ব্যক্তিগত গাড়িতে করে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশ তাঁর গাড়ির পিছু নেয় এবং পরে শাজাহানপুর থানা পুলিশের সহযোগিতায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি থামিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, হিরো আলমকে বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

18 February 2026

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে কনকচাঁপার আবেগঘন স্ট্যাটাস

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে কনকচাঁপার আবেগঘন স্ট্যাটাস

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে কনকচাঁপার আবেগঘন স্ট্যাটাস
ছবি- তারেক রহমান | কনক চাঁপা
 

বার্তা বিট বিনোদন:

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও দোয়া জানিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তারেক রহমানের শপথ গ্রহণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই অনুভূতি প্রকাশ করেন।

ফেসবুক স্ট্যাটাসে কনকচাঁপা লেখেন, ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো পুরো পৃথিবী আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার মাধ্যমে আমাদের বাংলাদেশকে সুরক্ষিত, আনন্দিত, সুখী, সমৃদ্ধ রাখুন। আমীন।’

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। সাংবিধানিক প্রক্রিয়া শেষে দলটির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন।

16 February 2026

পতাকাবাহী গাড়িতে শপথে যাবেন উপদেষ্টারা, ফিরবেন পতাকাবিহীন

পতাকাবাহী গাড়িতে শপথে যাবেন উপদেষ্টারা, ফিরবেন পতাকাবিহীন

পতাকাবাহী গাড়িতে শপথে যাবেন উপদেষ্টারা, ফিরবেন পতাকাবিহীন
ছবি: সংগৃহীত
বার্তা বিট প্রতিবেদন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে নবনির্বাচিত এমপিদের পাশাপাশি উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। উপদেষ্টাদের দেশ ছেড়ে চলে যাওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুঞ্জন চলছে তা গণমাধ্যমের সামনে স্টষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে বলেন, “উপদেষ্টারা এখনো দেশেই আছেন এবং নতুন সরকারের শপথ অনুষ্ঠানেও তাঁরা অংশ নেবেন। তাঁরা দেশের গর্বিত সন্তান।”

শফিকুল ইসলাম বলেন, শপথের দিন উপদেষ্টারা তাঁদের ফ্ল্যাগবাহী গাড়িতে করেই অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে ওই গাড়ি তাঁদের বাসায় পৌঁছে দিলেও ফেরার সময় গাড়িতে আর ফ্ল্যাগ থাকবে না।

গুঞ্জনের মাঝেই উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তিনি তাঁর পুরোনো আবাসস্থলে ফিরে গেছেন। তিনি দাবি করেছেন, কর্মস্থল থেকে ‘যথাযথভাবে’ আনুষ্ঠানিক বিদায় নিয়েই তিনি ঢাকা ছেড়েছেন। তবে ফয়েজ আহমদ তৈয়্যব ছাড়া অন্য কোনো উপদেষ্টার দেশ ছাড়ার খবরের কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

ছবি: সংগৃহীত

বার্তা বিট প্রতিবেদন:

পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের আদেশ স্থগিত করে এই রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

এর আগে গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। সেই আদেশ চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে আজ চেম্বার আদালত হাইকোর্টের আদেশটি স্থগিত করেন।

15 February 2026

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ঢাবি শিক্ষক জামালসহ আটক ৫

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ঢাবি শিক্ষক জামালসহ আটক ৫

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ঢাবি শিক্ষক জামাল উদ্দিনসহ আটক ৫

বার্তা বিট প্রতিবেদন:

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে তাঁদের নিতাদের আটক করা হয়। অধ্যাপক জামাল উদ্দিনের সঙ্গে থাকা বাকি চারজনের নাম প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এই বিষয়ে বিস্তারিত জানতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, "এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারবো না। তবে তাদেরকে আটক করা হয়নি।" পুলিশের পক্ষ থেকে তাঁদের নিয়ে যাওয়ার সঠিক কারণ এখনও স্পষ্ট করা হয়নি।

পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
 বার্তা বিট প্রতিবেদন:

পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল এবং অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। গত ৫ জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন তিনি। নোটিশের জবাব না পাওয়ায় পরবর্তীতে এই রিট দায়ের করা হয়।

11 February 2026

জানা গেল যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

জানা গেল যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

বার্তা বিট প্রতিবেদন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোট দিবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি তাঁর ভোট দেবেন।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রধান উপদেষ্টার ভোট প্রদানকে কেন্দ্র করে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রসহ সংশ্লিষ্ট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে রাজধানীসহ সারাদেশে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা যাতে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পুলিশ, র‍্যাব, বিজিবি ও সশস্ত্র বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

নির্বাচনে জঙ্গি হামলার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

নির্বাচনে জঙ্গি হামলার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

  

নির্বাচনে জঙ্গি হামলার শঙ্কা নেই
ফাইল ছবি | র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান

বার্তা বিট প্রতিবেদন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের সুনির্দিষ্ট জঙ্গি হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। তবে প্রত্যক্ষ হুমকি না থাকলেও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরে বাংলানগরস্থ রাজধানী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান।

 র‍্যাব মহাপরিচালক বলেন, ‘একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য র‍্যাবের পর্যাপ্ত জনবল এবং উন্নত প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে’।

নির্বাচনী ঝুঁকি নিয়ে কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন। র‍্যাব মহাপরিচালক বলেন, ‘ঝুঁকি কেবল তাদেরই আছে, যারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার অপচেষ্টা চালাবে। যারা জাল ভোট দেওয়ার চেষ্টা করবে কিংবা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না’।

নির্বাচন পরবর্তী ফলাফলকে কেন্দ্র করে কেউ নাশকতা বা ভাঙচুর করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পারে এমন যেকোনো গুজব বা উসকানিমূলক কর্মকাণ্ড রোধে র‍্যাবের সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে। কোনো ধরনের গুজবে কান না দিয়ে উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানান র‍্যাব ডিজি।

বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই : ইসি

বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই : ইসি

 

বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই
ফাইল ছবি

বার্তা বিট প্রতিবেদন:

নির্বাচনের সময় কোনো ব্যক্তি কত টাকা বহন করতে পারবেন, তার নির্দিষ্ট কোনো সীমা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। টাকার উৎস এবং ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব এই মন্তব্য করেন। তিনি বলেন, “ব্যক্তিগত কাজে একজন নাগরিক যত খুশি টাকা বহন করতে পারেন। তবে শর্ত হলো, সেই টাকা এবং তার উৎস অবশ্যই বৈধ হতে হবে।”

টাকা বহনের সীমা না থাকলেও এর ব্যবহার নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন সচিব। তিনি জানান, যদি এই টাকা ভোটে কাউকে প্রভাবিত করার জন্য বা ভোটারদের মাঝে বিতরণের কাজে ব্যবহার করা হয়, তবে ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’ আইনগত ব্যবস্থা নেবে। এছাড়া অর্থটি যদি অবৈধ বা কালো টাকা হয়, তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, আজ বুধবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ আটক করে। ওই ঘটনার পরেই নির্বাচনের সময় টাকা বহনের আইনি বাধ্যবাধকতা নিয়ে জনমনে কৌতূহল সৃষ্টি হয় ।

07 February 2026

নির্বাচন উপলক্ষে টানা ২ দিন দেশের সব দোকান ও শপিংমল বন্ধের ঘোষণা

নির্বাচন উপলক্ষে টানা ২ দিন দেশের সব দোকান ও শপিংমল বন্ধের ঘোষণা

 


 বার্তা বিট প্রতিবেদন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী বুধবার ও বৃহস্পতিবার (১১ ও ১২ ফেব্রুয়ারি) সারা দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী মালিক সমিতি ।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির এক যৌথ সভায় এই সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হয় । গত ৫ ফেব্রুয়ারি সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হলেও আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে।

নির্বাচন উপলক্ষে সরকার ইতোমধ্যে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে । এছাড়া কলকারখানার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি ছুটি নির্ধারণ করা হয়েছে, ১২ ফেব্রুয়ারি ভোটের দিনের সাধারণ ছুটির পর পরবর্তী দুই দিন (শুক্র ও শনিবার) সরকারি চাকরিজীবীদের নিয়মিত সাপ্তাহিক ছুটি । ফলে দেশ টানা কয়েক দিনের ছুটির মধ্যে পড়তে যাচ্ছে । 

ব্যবসায়ী সংগঠনগুলো জানিয়েছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তারা সরকারের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে । এর ফলে ওই দুই দিন দেশের খুচরা বাণিজ্য ও শপিং কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে । 

06 February 2026

হাদি হত্যার বিচার: আন্দোলনরতদের আবারও ধাওয়া পুলিশের

হাদি হত্যার বিচার: আন্দোলনরতদের আবারও ধাওয়া পুলিশের

   

বার্তা বিট প্রতিবেদন:

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে কাঁটাবনের দিকে সরে যেতে বাধ্য হন।

জানা গেছে, আজ বিকেলে পুলিশের ধাওয়া খেয়ে সন্ধ্যায় আন্দোলনকারীরা পুনরায় শাহবাগ মোড়ে অবস্থান নেন। রাত সাড়ে ৭টার দিকে তাদের একটি দল আবারও হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গতিরোধ করে। একপর্যায়ে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু করে। এর ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারীরা ধাওয়ার মুখে কাঁটাবনের দিকে চলে যান।

বর্তমানে শাহবাগ, কাঁটাবন এবং এর আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের জাবের

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের জাবের

 

বার্তা বিট প্রতিবেদন:

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে যমুনা অভিমুখে পদযাত্রা চলাকালে এই ঘটনা ঘটে।

ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই পোস্টে জানানো হয়, “জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।”

আব্দুল্লাহ আল জাবেরের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে বলা হয়, ‘শতাধিক আহত ও জাবের গুলিবিদ্ধ হয়েছেন’ । সংঘর্ষের পর পরিস্থিতি বিবেচনায় সংগঠনের পক্ষ থেকে আপাতত শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে।

পোস্টে আরও বলা হয়, “আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব।”

শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে এই সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

 

রণক্ষেত্র ইন্টারকন্টিনেন্টাল মোড়

রণক্ষেত্র ইন্টারকন্টিনেন্টাল মোড়

 

বার্তা বিট প্রতিবেদন:

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে  প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের পদযাত্রা পুলিশি বাধার মুখে পড়লে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে। 

আজ (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন।

05 February 2026

রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ

রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ

 


বার্তা বিট প্রতিবেদন: 

আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্তে এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। তবে ব্যাংক, বিমা, সুপ্রিম কোর্ট এবং অন্যান্য জরুরি সেবা প্রদানকারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব সুবিধা ও প্রয়োজন অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করতে পারবে।

04 February 2026

পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

 

বার্তা বিট প্রতিবেদন:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে। দেশে মব ভায়োলেন্স বলে কিছু নেই । পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি অত্যন্ত ভালো। নির্বাচনকে কেন্দ্র করে নিয়মিতভাবে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালানো হচ্ছে।  তিনি আশ্বস্ত করেন যে, নির্বাচনে কোনো ধরনের সহিংসতার সুযোগ দেওয়া হবে না।

নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রার্থী অশোভন আচরণ করলে এবং তা সমাজে প্রকাশ পেলে তারা এমনিতেই কোণঠাসা হয়ে যাবে। তবে এর বাইরে বেশি কিছু করার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

03 February 2026

বদলে যাচ্ছে র‌্যাবের নাম, নতুন নাম এসআইএফ

বদলে যাচ্ছে র‌্যাবের নাম, নতুন নাম এসআইএফ

 

বার্তা বিট প্রতিবেদন: 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এই পরিবর্তনের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনেকের দাবি ছিল র‌্যাবের নাম পরিবর্তন করা হোক, সেই পরিপ্রেক্ষিতে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নাম পরিবর্তনের পাশাপাশি বাহিনীর কাজের ধরনেও পরিবর্তন আসবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের কাজের ধরনে এরই মধ্যে পরিবর্তন এসেছে। 

উপদেষ্টা জানান, এরই মধ্যে এই বাহিনীর পোশাক পরিবর্তনের কাজও শেষ হয়েছে। খুব দ্রুতই সদস্যদের নতুন পোশাকে মাঠে দেখতে পাবেন সাধারণ মানুষ।

উল্লেখ্য, ২০০৪ সালে প্রতিষ্ঠার সময় এই বাহিনীর নাম ছিল ‘র‌্যাপিড অ্যাকশন টিম’ (র‌্যাট)। পরবর্তীতে তা পরিবর্তন করে ‘র‌্যাব’ করা হয়েছিল। এবার আরও একবার নাম পরিবর্তন হচ্ছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের নিয়ে গঠিত বিশেষ এই বাহিনীর।

02 February 2026

চলতি বছরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

চলতি বছরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

 

dengue-death-update
বার্তা বিট প্রতিবেদন:

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। এর আগে গত ১২ ও ১৯ জানুয়ারি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজন মারা গিয়েছিলেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা।

আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩ জন, দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে ১ জন করে নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।