Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts

28 February 2026

রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছাড়লেন ড. ইউনূস

রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছাড়লেন ড. ইউনূস

রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছাড়লেন ড. ইউনূস
 বার্তা বিট প্রতিবেদন: 

সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’ ত্যাগ করেছেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে তিনি যমুনা ছেড়ে তাঁর রাজধানীর গুলশানের নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।

ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূস ভবনটি ত্যাগ করার পরপরই সেখানে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে গণপূর্ত অধিদফতর। দেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে যমুনায় উঠবেন কিনা, তা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ভবনের সংস্কার কাজ শেষ হওয়ার পরই প্রধানমন্ত্রী কোথায় অবস্থান করবেন, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

20 February 2026

প্রথমবারের মতো শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির

প্রথমবারের মতো শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির

জামায়াত আমির 

বার্তা বিট প্রতিবেদন:

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির  ডা. শফিকুর রহমান।

আজ রাত ১২টা ১ মিনিটে দিবসের প্রথম প্রহরেই শহীদ মিনারে উপস্থিত হবেন ডা. শফিকুর রহমান। রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি ১১ দলীয় ঐক্য জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে যাবেন। সেখানে তিনি ভাষা শহীদদের মাজার জিয়ারত করবেন এবং তাঁদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় । 

18 February 2026

প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় ইশরাক হোসেন

প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় ইশরাক হোসেন

ইশরাক হোসেন
বার্তা বিট প্রতিবেদন:

ঢাকা-৬ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই রাজনৈতিক অঙ্গনে বড় চমক দেখালেন তরুণ বিএনপি নেতা ইশরাক হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় তিনি ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী’ হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা ও সাহসিকতার পুরস্কার হিসেবেই তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক রাজকীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ বাক্য পাঠ করান। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মোট ৪৯ জন সদস্যের বিশাল মন্ত্রিসভা শপথ নেয়। যার মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ইশরাক হোসেনসহ ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

ইশরাক হোসেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক সফল মেয়র ও প্রবীণ বিএনপি নেতা মরহুম সাদেক হোসেন খোকার জ্যেষ্ঠ পুত্র। ১৯৮৭ সালে জন্মগ্রহণ করা এই তরুণ নেতা ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি সংসদীয় রাজনীতিতে অভিষিক্ত হন এবং প্রথমবারেই মন্ত্রিসভায় স্থান করে নিলেন।

16 February 2026

মন্ত্রিসভার শপথে ডাক পেলেন ড. আব্দুল মঈন খান

মন্ত্রিসভার শপথে ডাক পেলেন ড. আব্দুল মঈন খান

মন্ত্রিসভার শপথে ডাক পেলেন ড. আব্দুল মঈন খান
ছবি: সংগৃহীত


বার্তা বিট প্রতিবেদন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ থেকে তাঁকে টেলিফোনে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আজ বিকেলেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির এই জ্যেষ্ঠ নেতাকে শপথ নিতে প্রস্তুত থাকার জন্য সংসদ সচিবালয় থেকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ড. আব্দুল মঈন খান ঠিক কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। 

 আব্দুল মঈন খান ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। 

সংসদীয় নেতা নির্বাচিত হলেন তারেক রহমান

সংসদীয় নেতা নির্বাচিত হলেন তারেক রহমান

সংসদীয় নেতা নির্বাচিত হলেন তারেক রহমান
বার্তা বিট প্রতিবেদন:

নতুন গঠিত সরকারের প্রথম সভায় সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সংসদীয় দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় তারেক রহমানকে সংসদীয় দলের নেতা হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

15 February 2026

জামায়াত আমিরের বাসভবনে তারেক রহমান

জামায়াত আমিরের বাসভবনে তারেক রহমান

জামায়াত আমিরের বাসভবনে তারেক রহমান
ছবি: সংগৃহীত

বার্তা বিট প্রতিবেদন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর বাসায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমিরের বাসভবনে যান তারেক রহমান।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, নির্ধারিত সময় অনুযায়ী দুই নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর রাজনৈতিক সমীকরণ ও ভবিষ্যৎ পথচলা নিয়ে আলোচনার অংশ হিসেবেই এই বৈঠককে দেখা হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জোটের শরিক দলগুলো পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে নতুন সংসদে বিএনপি জোটের মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২টি, যা দলটিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে।

এবারই প্রথমবারের মতো সরাসরি সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন তারেক রহমান। তিনি ঢাকা ও বগুড়া দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই জয় দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন এক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে।

‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের ঘোষণা আসিফ মাহমুদের

‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের ঘোষণা আসিফ মাহমুদের

‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের ঘোষণা আসিফ মাহমুদের
  

বার্তা বিট প্রতিবেদন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর এবার ‘ছায়া মন্ত্রিসভা’ (Shadow Cabinet) গঠনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদ তাঁর পোস্টে উল্লেখ করেন, নতুন সরকারের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে এই ছায়া মন্ত্রিসভার মূল লক্ষ্য। তিনি বলেন, “আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। এটি সরকারের সার্বিক কার্যক্রমে ‘ওয়াচডগ’ হিসেবে কাজ করবে।” মূলত সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের একটি শক্তিশালী কাঠামো হিসেবে ছায়া মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা প্রতিটি মন্ত্রণালয়ের কাজের ওপর নজরদারি রাখে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী জোটে থেকে নির্বাচনে অংশ নিয়েছিল এনসিপি। ঘোষিত ফলাফল অনুযায়ী, এই জোট ৭৭টি আসন পেয়ে সংসদে বিরোধী দলের ভূমিকা নিতে যাচ্ছে, যার মধ্যে এনসিপি এককভাবে ৬টি আসনে জয়লাভ করেছে।

 

08 February 2026

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

 বার্তা বিট প্রতিবেদন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় এ ভাষণ দেবেন। 

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা সাতটায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে নাহিদ ইসলামের ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে।

এলাকার সন্তান হিসেবে ভোট চাইলেন তারেক রহমান

এলাকার সন্তান হিসেবে ভোট চাইলেন তারেক রহমান

বার্তা বিট প্রতিবেদন:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের সন্তান হিসেবে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর ইসিবি চত্বরের এক পথসভায় তিনি এই আহ্বান জানান।

রাজধানীর মিরপুর ইসিবি চত্বরের পথসভায় তিনি বলেন বলেন, “আমি এই এলাকার সন্তান। শিশু বয়স থেকে এই এলাকায় বড় হয়েছি। আমার এবং আমার ভাইয়ের সন্তানরা এখানে জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়েও এই এলাকায় হয়েছে। কাজেই এখানকার সন্তান হিসেবে মা-বোন, ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইছি।”

 ঢাকাকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে তারেক রহমান বলেন, “যাতে মা-বোনেরা নিরাপদে যেকোনো সময় চলতে পারে এবং ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারে।” তিনি আরও ঘোষণা দেন যে, বিএনপি ১২ তারিখে সরকার গঠন করতে পারলে ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে।

ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করার অঙ্গীকার করেন তিনি। আগামী ১২ তারিখ সবাইকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার বিনীত অনুরোধ জানান।

06 February 2026

এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা : তারেক রহমান

এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা : তারেক রহমান

 

বার্তা বিট প্রতিবেদন:

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা। প্রায় ২০ কোটি মানুষের জন্য বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও নিরাপদ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার সময় এসেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণাকালে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করতে বিএনপি কতগুলো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। জনগণের এই সুদৃশ্য পরিকল্পনাকেই আমি বলেছিলাম ‘আই হ্যাভ এ প্ল্যান’।

তিনি আরও বলেন, আমরা যে পরিকল্পনা নিয়েছি, সেখানে দেশের চার কোটিরও বেশি তরুণ, দেশের অর্ধেক জনসংখ্যা যারা নারী এবং কোটি কোটি কৃষক-শ্রমিকের জন্য দেশ ও বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করার কর্মপরিকল্পনা গ্রহণ করেছি।

05 February 2026

আমরা চাই শহীদ হাদি ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত হোক: নাসীরুদ্দিন পাটওয়ারী

আমরা চাই শহীদ হাদি ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত হোক: নাসীরুদ্দিন পাটওয়ারী

 

বার্তা বিট প্রতিবেদন:

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও প্রধান সংগঠক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। হাদি হত্যার বিচার কার্যক্রমে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দিন পাটওয়ারী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ইনকিলাব মঞ্চের এই অবস্থান কর্মসূচিতে সংহতি জানাতে যমুনার সামনে যান নাসীরুদ্দিন পাটওয়ারী। 

নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, "শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। দায়িত্বশীলতা ও কর্তব্যবোধ থেকেই আমি এই আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছি। আমরা আশা করি, সরকার খুব দ্রুত এ বিষয়ে জাতির সামনে একটি সুস্পষ্ট অবস্থান পরিষ্কার করবে।"

তিনি আরও বলেন, "আমরা চাই শহীদ হাদি ভাইয়ের খুনিদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ঢাকা-৮ আসনসহ দেশের কোথাও আর কোনো সন্ত্রাসী এ ধরনের ঘৃণ্য কাজ করার সাহস না পায়।" 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি দেশের বিচার ব্যবস্থার ভঙ্গুর অবস্থার সমালোচনা করে বলেন, "বিচার নিশ্চিত না হওয়া কোনো নির্দিষ্ট সরকারের নয়, বরং বিচার ব্যবস্থার দুর্বলতার ফল।" পাটওয়ারী অবিলম্বে বিচার বিভাগকে এ বিষয়ে দ্রুত রায় দেওয়ার এবং গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের কাছে থাকা সুনির্দিষ্ট তথ্য থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীও অপরাধ করলে ছাড় পাবেন না: জামায়াত আমির

প্রধানমন্ত্রীও অপরাধ করলে ছাড় পাবেন না: জামায়াত আমির

 

বার্তা বিট প্রতিবেদন: 

অপরাধে জড়ালে একজন প্রধানমন্ত্রীকেও সাধারণ নাগরিকের মতো শাস্তি ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘তিস্তা পাড় থেকে শুরু করে সমুদ্র পাড়, সব জায়গায় আজ মুক্তির পক্ষে এবং মানবিক বাংলাদেশের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ বিগত ৫৪ বছরের শাসন ও অপশাসন দেখে ক্লান্ত। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, তারা আর পুরনো বন্দোবস্তের রাজনীতি দেখতে চায় না।’

জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ‘জুলাই যোদ্ধারা রাস্তায় নেমে বলেছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সর্বক্ষেত্রে সেই ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। এই ন্যায়বিচার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান হবে।’ তিনি আরও যোগ করেন, দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হলে চাঁদাবাজির সব পথ বন্ধ হয়ে যাবে। বর্তমানে যারা দুর্নীতিতে জড়িত, তাদেরও আর দুর্নীতি করার সুযোগ থাকবে না।’

04 February 2026

নুরকে দয়া করে আপনারা বিজয়ী করে আনবেন : তারেক রহমান

নুরকে দয়া করে আপনারা বিজয়ী করে আনবেন : তারেক রহমান

  

বার্তা বিট প্রতিবেদন: 

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি-সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বরিশালের
বেলস পার্কে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, "ট্রাক মার্কার নুরু এই এলাকারই ছেলে। আন্দোলন-সংগ্রামে সে আমাদের সঙ্গেই ছিল। তাকেও দয়া করে আপনারা বিজয়ী করে নিয়ে আসবেন। সে আমাদেরই একজন।"

নুরুল হক নুর ছাড়াও তারেক রহমান ভোলা-১ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থসহ বিএনপি মনোনীত আরও ১৯ জন প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন। 

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা জনগণের সামনে তুলে ধরেন।

উল্লেখ্য, দীর্ঘ ২০ বছর পর বরিশাল বিভাগ আসেন তারেক রহমান। তাকে এক নজর দেখতে এবং তার বক্তব্য শুনতে সকাল থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

02 February 2026

৪ ফেব্রুয়ারি ‘জনতার ইশতেহার’ ঘোষণা জামায়াতের

৪ ফেব্রুয়ারি ‘জনতার ইশতেহার’ ঘোষণা জামায়াতের

 


বার্তা বিট প্রতিবেদন: 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবারের ইশতেহারের নামকরণ দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’।

বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই ইশতেহার প্রকাশ করা হবে। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক এবং দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে।

দেশের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে এবারের ইশতেহার সাজানো হয়েছে। বিশেষ বিষয় হলো, ‘জনতার ইশতেহার’ নামে একটি অ্যাপের মাধ্যমে দেশবাসীর কাছ থেকে পরামর্শ গ্রহণ করা হয়েছিল। সেখানে আসা ৩৭ লাখেরও বেশি মানুষের মতামতের প্রতিফলন থাকবে এই ইশতেহারে।

28 January 2026

শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি স্থগিত

শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি স্থগিত

  


বার্তা বিট প্রতিবেদন:

শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট বর্তমান আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

আজ বুধবার (২৮ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সদস্যসচিব এ বি এম মামুনুর রশিদ পলাশের নেতৃত্বাধীন শেরপুর জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।

তবে ঠিক কী কারণে এই কমিটি স্থগিত করা হয়েছে বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিজ্ঞপ্তিতে আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।


শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতা নিহত

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতা নিহত

 


বার্তা বিট প্রতিবেদন: 

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন। আজ বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 রেজাউল করিমের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল।


18 January 2026

আপিলে বিএনপির দুজনের প্রার্থিতা বাতিল

আপিলে বিএনপির দুজনের প্রার্থিতা বাতিল

 আপিলে বিএনপির দুজনের প্রার্থিতা বাতিল

নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির শেষ দিনে বড় ধাক্কা খেল বিএনপি। যথাযথ তথ্য গোপন ও ঋনখেলাপির অভিযোগে দলটির দুই হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত জানায় কমিশন।

কমিশন সূত্রে জানা গেছে, প্রার্থিতা বাতিল হওয়া দুজন হলেন: ১. সারোয়ার আলমগীর (চট্টগ্রাম-২ আসন) ২. আবদুল গফুর ভুইয়া (কুমিল্লা-১০ আসন)

রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক যাচাই-বাছাইয়ে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আপিলের পরিপ্রেক্ষিতে আজ কমিশন এই চূড়ান্ত সিদ্ধান্ত দেয়।

ইসি সূত্র জানায়, চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের বিরুদ্ধে ব্যাংক ঋনখেলাপির অভিযোগ প্রমাণিত হয়েছে। অন্যদিকে, কুমিল্লা-১০ আসনের প্রার্থী আবদুল গফুর ভুইয়ার হলফনামায় দেওয়া তথ্যে বড় ধরনের গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছে আপিল কর্তৃপক্ষ। তাদের দুজনের আবেদন খারিজ করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বাতিল করা হয়

14 January 2026

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত

 

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ জল্পনা-কল্পনার পর আজ ১১ দলীয় জোটের যে যৌথ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল, তা 'অনিবার্য কারণে' স্থগিত করা হয়েছে। আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সমঝোতা হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত স্থগিত হওয়ায় জোটের ভেতরে বড় ধরনের মতপার্থক্যের আভাস পাওয়া যাচ্ছে।

আজ দুপুর ৩টায় রাজধানীর একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এর মাত্র এক ঘণ্টা আগে জোটের লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে জানানো হয়, অনিবার্য কারণে আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে। সূত্র মতে, অন্তত তিনটি গুরুত্বপূর্ণ আসনে একাধিক দলের দাবি এবং কিছু প্রভাবশালী নেতার অবস্থান নিয়ে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে জোটের শীর্ষ নেতারা।

12 January 2026

মনোনয়নপত্র জমা দেওয়ার অনুমতি পেলেন হিরো আলম

মনোনয়নপত্র জমা দেওয়ার অনুমতি পেলেন হিরো আলম

 


নানা নাটকীয়তা ও আইনি লড়াইয়ের পর অবশেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেলেন আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। নির্বাচনী বিধিমালা অনুযায়ী প্রাথমিক কিছু জটিলতা থাকলেও, উচ্চ আদালতের হস্তক্ষেপে বা নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষণে তাঁর মনোনয়নপত্রটি বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে।

এর আগে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত সময়ের মধ্যে জমা না দিতে পারায় তার ফরমটি নেয়নি জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা। হিরো আলমের নির্বাচনের অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে হাইকোর্টের আপিল বিভাগের রায়ে সেই অনিশ্চয়তা কেটে গেছে।
 
বগুড়ার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাওয়া হিরো আলম বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং রাজপথে সমানভাবে আলোচিত। গত উপ-নির্বাচনগুলোতে তিনি হাড্ডাহাড্ডি লড়াই করে মূলধারার রাজনৈতিক দলগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। এবারও তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।
 
স্বতন্ত্র প্রার্থী হিসেবে হিরো আলমের এই অংশগ্রহণ তরুণ ভোটার এবং সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। একদিকে তাঁর সাহসিকতা প্রশংসিত হচ্ছে, অন্যদিকে নির্বাচনী মাঠে তাঁর কার্যকারিতা নিয়ে চলছে নানা বিতর্ক। তবে সকল জল্পনা-কল্পনা ছাপিয়ে হিরো আলম এখন আবারো ব্যালট যুদ্ধের ময়দানে।
তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক পাওয়ার পর থেকেই হিরো আলম আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন।