দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
বিলাসিতা আর আধুনিকতার শহর দুবাই এবার বিশ্বকে তাক লাগিয়ে দিতে তৈরি করছে পৃথিবীর প্রথম ‘গোল্ড স্ট্রিট’ বা স্বর্ণের রাস্তা। সম্প্রতি দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্ট উদ্বোধনের সময় এই বিস্ময়কর ঘোষণাটি দেওয়া হয়। তবে এর বিষয়ে বিস্তারিত পরে ধীরে ধীরে জানানো হবে।
সংযুক্ত আরব আমিরাত ২০২৪-২৫ সালে দেশটি প্রায় ৫৩.৪১ বিলিয়ন ডলার সমমূল্যের স্বর্ণ রপ্তানি করেছে। এই বিশাল বাণিজ্যের প্রধান অংশীদার দেশগুলোর মধ্যে রয়েছে সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং এবং তুরস্ক। বর্তমানে দেশটি এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফিজিক্যাল গোল্ড বা ভৌত স্বর্ণ কেনাবেচার কেন্দ্রে পরিণত হয়েছে
দুবাইয়ের এই নতুন ডিস্ট্রিক্টটিতে স্বর্ণ ও অলঙ্কার সংশ্লিষ্ট যাবতীয় সুযোগ-সুবিধা একই ছাদের নিচে পাওয়া যাবে।
এখানে খুচরা বিক্রি থেকে শুরু করে পাইকারি বাণিজ্য, বুলিয়ন (স্বর্ণের বার) এবং বিনিয়োগ সেবার মতো সব ধরনের আধুনিক সুবিধা রাখা হয়েছে। বর্তমানে এই ডিস্ট্রিক্টে স্বর্ণ, সুগন্ধি, প্রসাধন সামগ্রী ও লাইফস্টাইল খাতের ১ হাজারেরও বেশি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান রয়েছে।
ইতিমধ্যেই সেখানে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, জাওয়াহারা জুয়েলারি, আল রোমাইজান এবং তানিশক জুয়েলারির মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো তাদের ফ্ল্যাগশিপ শোরুম স্থাপন করেছে। এর বাইরে জয়ালুকাস সেখানে ২৪ হাজার বর্গফুটের একটি বিশাল শোরুম খোলার পরিকল্পনা করেছে, যা হবে মধ্যপ্রাচ্যে তাদের বৃহত্তম শাখা।
ইথরা দুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইসাম গালাদারি বলেন, দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট ঐতিহ্য, বিশালতা এবং সুযোগের এক অনন্য সমন্বয় ঘটিয়েছে।
দুবাই ফেস্টিভ্যাল অ্যান্ড রিটেইল এস্টাব্লিশমেন্টের প্রধান নির্বাহী আহমেদ আল খাজা বলেন, স্বর্ণ দুবাইয়ের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কাঠামোর অবিচ্ছেদ্য অংশ। এই প্রকল্পের মাধ্যমে আমরা কেবল ঐতিহ্যকে উদযাপন করছি না, বরং একে নতুন যুগের জন্য সৃজনশীলভাবে সাজাচ্ছি।
সূত্র: খালিজ টাইমস
0 Response to "দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’"
Post a Comment