Breaking

ব্রেকিং নিউজ
লোডিং...
ঢাকায় আসলো বিশ্বকাপ ফুটবল ট্রফি

ঢাকায় আসলো বিশ্বকাপ ফুটবল ট্রফি

 


স্পোর্টস ডেস্ক: 

২০২৬ ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে ঢাকায় পৌঁছেছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ সেই সোনালি ট্রফি। সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফিটি অবতরণ করার সাথে সাথেই দেশজুড়ে ফুটবল প্রেমীদের মধ্যে এক অভূতপূর্ব আনন্দ ও উন্মাদনা ছড়িয়ে পড়ে।

সকালে বিমানবন্দরে ট্রফিটিকে রাজকীয়ভাবে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। বিশেষ আকর্ষন হিসেবে ট্রফির সাথে এসেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার গিলবার্তো সিলভা। বিমানবন্দরে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ট্রফিটি বরণ করার সুযোগ পান।

বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় ট্রফিটি নিয়ে যাওয়া হয় রাজধানীর র‍্যাডিসন ব্লু হোটেলে। সেখানে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রফিটি প্রদর্শনের জন্য রাখা হয়েছে। তবে এই সুযোগ সবার জন্য উন্মুক্ত নয়। কেবল কোকা-কোলার বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে যারা পাস সংগ্রহ করেছেন, তারাই কাছ থেকে ট্রফিটি দেখার এবং ছবি তোলার বিরল সুযোগ পাচ্ছেন।

উল্লেখ্য, এর আগে ২০০২, ২০১৩ এবং ২০২২ সালেও ফিফা বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছিল। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় বসতে যাচ্ছে ফুটবলের এই মহাযজ্ঞ, যেখানে প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নেবে। 

0 Response to "ঢাকায় আসলো বিশ্বকাপ ফুটবল ট্রফি"

Post a Comment

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel