08 February 2026

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে পাশে দাঁড়ালেন পঙ্কজ ত্রিপাঠী

 

বার্তা বিট বিনোদন:

জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে অবাক ভক্তরা। নেটিজেনদের একাংশ যখন এই সিদ্ধান্তের কারণ খুঁজছেন, ঠিক তখনই অরিজিতের পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। তিনি মনে করেন, সৃজনশীল মানুষের জন্য বিরতি অত্যন্ত জরুরি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী বলেন, “নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য বিরতি নিতেই হয়। শিল্পীদেরও মাঝে মাঝে থামা প্রয়োজন। কারণ সৃজনশীল কাজ অত্যন্ত পরিশ্রমের। আমরা কারখানায় তৈরি কোনো পণ্য নই।”

অভিনেতা আরও জানান, শিল্পীরা প্রতি মুহূর্তে নিজের আবেগকে উজাড় করে দিয়ে শিল্পকর্ম সৃষ্টি করেন। তাই একঘেয়েমি কাটাতে এবং শিল্পের মান বজায় রাখতে বিরতির কোনো বিকল্প নেই। 

তার কথায়, “আমরা দেশলাই বাক্সের মতো নই যে প্রতিদিন কারখানা থেকে একই রকম ১০০০ কপি বাক্স বের হবে। শিল্পীদের ক্ষেত্রে তা সম্ভব নয়।”

উল্লেখ্য, অরিজিৎ সিং আগেই স্পষ্ট করেছিলেন যে তিনি প্লেব্যাক ছাড়লেও গান ছাড়ছেন না। মূলত স্বাধীনভাবে সংগীতচর্চা এবং নতুন কিছু শেখার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।


শেয়ার করুন

বার্তা বিট (Barta Bit) বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ সংবাদ এবং সব খবর দ্রুত ও নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য ।

0 coment rios: