![]() |
| সিডনিতে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ নারী ফুটবল দল |
বার্তা বিট স্পোর্টস:
এশিয়া কাপের মঞ্চে লড়াই করতে গত পরশু রাতে সিডনি পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ দ্বিতীয় দিনের মতো অস্ট্রেলিয়ার সিডনির ভ্যালেন্টাইন্স পার্কে অনুশীলন করেছে আফঈদারা ।
এশিয়া কাপের স্কোয়াডে থাকা সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিডনির আবহাওয়া নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। আজ অনুশীলনের পর বাফুফের মাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় আনিকা বলেন, “আজ আমাদের অনুশীলনের দ্বিতীয় দিন। এখানে প্রচুর গরম। তবে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং প্রতিদিন আমাদের পারফরম্যান্স আরও উন্নত হচ্ছে।”
সুইডেনের হিমশীতল পরিবেশ থেকে এসে অস্ট্রেলিয়ার তীব্র গরম আনিকার জন্য বেশ কঠিন। তিনি বলেন, “সত্যি বলতে, আবহাওয়া নিয়ে আমার একটু কষ্ট হচ্ছে। আমি এখনও এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশের চেয়েও এখানকার আবহাওয়া অনেক বেশি গরম।”
মাঠের বাইরের পরিবেশে কষ্ট হলেও দলের সতীর্থদের সঙ্গে দারুণ সময় কাটছে আনিকার। তিনি বলেন, “আমি এবারও আফিদার সঙ্গেই থাকছি এবং আমরা সিডনিতে খুব মজা করছি। দলের সবার মধ্যকার বোঝাপড়া ও বন্ডিং প্রতিদিন আরও মজবুত হচ্ছে।”

0 coment rios: