বার্তা বিট প্রতিবেদন:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা। প্রায় ২০ কোটি মানুষের জন্য বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও নিরাপদ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার সময় এসেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণাকালে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করতে বিএনপি কতগুলো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। জনগণের এই সুদৃশ্য পরিকল্পনাকেই আমি বলেছিলাম ‘আই হ্যাভ এ প্ল্যান’।
তিনি আরও বলেন, আমরা যে পরিকল্পনা নিয়েছি, সেখানে দেশের চার কোটিরও বেশি তরুণ, দেশের অর্ধেক জনসংখ্যা যারা নারী এবং কোটি কোটি কৃষক-শ্রমিকের জন্য দেশ ও বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করার কর্মপরিকল্পনা গ্রহণ করেছি।

0 coment rios: