![]() |
ছবি: সংগৃহীত |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে নবনির্বাচিত এমপিদের পাশাপাশি উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। উপদেষ্টাদের দেশ ছেড়ে চলে যাওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুঞ্জন চলছে তা গণমাধ্যমের সামনে স্টষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে বলেন, “উপদেষ্টারা এখনো দেশেই আছেন এবং নতুন সরকারের শপথ অনুষ্ঠানেও তাঁরা অংশ নেবেন। তাঁরা দেশের গর্বিত সন্তান।”
শফিকুল ইসলাম বলেন, শপথের দিন উপদেষ্টারা তাঁদের ফ্ল্যাগবাহী গাড়িতে করেই অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে ওই গাড়ি তাঁদের বাসায় পৌঁছে দিলেও ফেরার সময় গাড়িতে আর ফ্ল্যাগ থাকবে না।
গুঞ্জনের মাঝেই উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তিনি তাঁর পুরোনো আবাসস্থলে ফিরে গেছেন। তিনি দাবি করেছেন, কর্মস্থল থেকে ‘যথাযথভাবে’ আনুষ্ঠানিক বিদায় নিয়েই তিনি ঢাকা ছেড়েছেন। তবে ফয়েজ আহমদ তৈয়্যব ছাড়া অন্য কোনো উপদেষ্টার দেশ ছাড়ার খবরের কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

0 coment rios: