বার্তা বিট স্পোর্টস:
অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচ। টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। তবে টস শেষে দুই দলের অধিনায়ককে একে অপরের সঙ্গে হাত মেলাতে (হ্যান্ডশেক) দেখা যায়নি।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। পাকিস্তান আজ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামলেও ভারতের একাদশে এসেছে দুটি পরিবর্তন। দল থেকে বাদ পড়েছেন আরশদীপ সিং ও সাঞ্জু স্যামসন; তাঁদের জায়গায় ফিরেছেন অভিষেক শর্মা ও কুলদীপ যাদব।
পাকিস্তান একাদশ:
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, উসমান তারিক ও আবরার আহমেদ।
ভারত একাদশ:
ঈশান কিষান (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহ।

0 coment rios: