বার্তা বিট প্রতিবেদন:
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি-সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বরিশালের
বেলস পার্কে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, "ট্রাক মার্কার নুরু এই এলাকারই ছেলে। আন্দোলন-সংগ্রামে সে আমাদের সঙ্গেই ছিল। তাকেও দয়া করে আপনারা বিজয়ী করে নিয়ে আসবেন। সে আমাদেরই একজন।"
নুরুল হক নুর ছাড়াও তারেক রহমান ভোলা-১ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থসহ বিএনপি মনোনীত আরও ১৯ জন প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা জনগণের সামনে তুলে ধরেন।
উল্লেখ্য, দীর্ঘ ২০ বছর পর বরিশাল বিভাগ আসেন তারেক রহমান। তাকে এক নজর দেখতে এবং তার বক্তব্য শুনতে সকাল থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।
0 coment rios: