বার্তা বিট প্রতিবেদন:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে। দেশে মব ভায়োলেন্স বলে কিছু নেই । পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি অত্যন্ত ভালো। নির্বাচনকে কেন্দ্র করে নিয়মিতভাবে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তিনি আশ্বস্ত করেন যে, নির্বাচনে কোনো ধরনের সহিংসতার সুযোগ দেওয়া হবে না।
নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রার্থী অশোভন আচরণ করলে এবং তা সমাজে প্রকাশ পেলে তারা এমনিতেই কোণঠাসা হয়ে যাবে। তবে এর বাইরে বেশি কিছু করার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

0 coment rios: