![]() |
| আয়াতুল্লাহ আলী খামেনি | ছবি: সংগৃহীত |
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি নাকচ করে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ সূত্রের বরাতে দাবি করেছিল যে, শনিবারের যৌথ হামলায় খামেনি প্রাণ হারিয়েছেন ।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, খামেনি সুস্থ ও বেঁচে আছেন। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন যে, ইসরায়েলি ও মার্কিন যৌথ হামলায় ইরানের দুই শীর্ষ সামরিক কমান্ডার নিহত হয়েছেন।
আরাগচি বলেন, “আমি যতটুকু জানি, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন।” তিনি আরও যোগ করেন, “উচ্চপদস্থ প্রায় সব কর্মকর্তা নিরাপদ আছেন। সবাই যার যার অবস্থানে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। সবকিছু স্বাভাবিক আছে।”
পররাষ্ট্রমন্ত্রী খামেনির বেঁচে থাকার দাবি করলেও, ইরানের সামরিক নেতৃত্বের বড় দুই স্তম্ভের পতন নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স । সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, শনিবার সকালের ওই আকস্মিক হামলায় ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপোর এবং ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ নিহত হয়েছেন।

0 coment rios: