09 February 2026

অবসর ঘোষণার পরও নতুন মুভিতে প্লেব্যাক করলেন অরিজিৎ

বার্তা বিট বিনোদন:

প্লেব্যাক দুনিয়াকে বিদায় জানানোর ঘোষণা দিয়ে ভক্তদের মন খারাপ করে দিয়েছিলেন অরিজিৎ সিং। তবে কি আর রূপালি পর্দায় শোনা যাবে না তাঁর কণ্ঠ? এমন গুঞ্জনের মাঝেই সোমবার সব রহস্যের জট খুলল আমির খান প্রোডাকশনস। ভক্তদের জন্য বড় সুখবর হলো, বলিউড সুপারস্টার আমির খানের জন্য বিশেষ গান গেয়েছেন অরিজিৎ।

আমির খানের পরবর্তী কোনো ছবি নয়, বরং তাঁর ছেলে জুনেইদ খানের আসন্ন সিনেমা ‘এক দিন’-এর জন্য কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন আমিরের পুত্র জুনেইদ খান এবং দক্ষিণী তারকা সাই পল্লবী। আসন্ন এই রোম্যান্টিক ড্রামাতেই বাজবে অরিজিতের কণ্ঠ।

সম্প্রতি আমির খানের জিয়াগঞ্জ সফর নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল। তিন দিন ধরে বহরমপুরের একটি বিলাসবহুল হোটেলে কাটিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অরিজিতের বাড়ির ছাদে ঘুড়ি উড়ানো থেকে শুরু করে গায়কের স্টুডিওতে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছেন তিনি।

স্মৃতিচারণ করে আমির লেখেন, “‘এক দিন’ ছবিতে প্লেব্যাক করার জন্য ধন্যবাদ অরিজিৎ। তোমার এবং তোমার পরিবারের সঙ্গে কাটানো চারটি দিন ছিল ভীষণই ম্যাজিক্যাল”।

কয়েকদিন আগেই অরিজিৎ সিং প্লেব্যাক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তবে তিনি এও জানিয়েছিলেন যে, আগে থেকে প্রতিশ্রুতি দেওয়া কিছু কাজ তিনি সম্পন্ন করবেন। সেই কথা রাখতেই জুনেইদ খানের সিনেমার জন্য স্টুডিওতে ঢুকলেন এই জনপ্রিয় গায়ক।


শেয়ার করুন

বার্তা বিট (Barta Bit) বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ সংবাদ এবং সব খবর দ্রুত ও নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য ।

0 coment rios: