08 February 2026

আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী: হিরো আলম

 


বার্তা বিট বিনোদন:

বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় থাকা কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম (হিরো আলম) এবার নতুন এক মন্তব্য করে আলোচনায় এসেছেন। আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের এক প্রার্থীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে হিরো আলম লিখেছেন, “এবারের নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী।” তবে এই প্রার্থী আসলে কে, সে বিষয়ে কোনো নাম উল্লেখ করেননি তিনি।

উল্লেখ্য, হিরো আলম অতীতে একাধিকবার সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে আলোচিত হয়েছিলেন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও তা আর জমা দেননি।

ঢাকা-৮ আসনে এবারের মূল লড়াই হচ্ছে দুই হেভিওয়েট প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর মধ্যে। তবে এই দুই নেতার বাইরেও প্রচারণায় ভিন্নধর্মী কৌশল নিয়ে আলোচনায় এসেছেন গণঅধিকার পরিষদের প্রার্থী মডেল মেঘনা আলম, যাকে মাথায় মুকুট পরে প্রচার চালাতে দেখা গেছে। 

 


শেয়ার করুন

বার্তা বিট (Barta Bit) বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ সংবাদ এবং সব খবর দ্রুত ও নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য ।

0 coment rios: