বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান
বার্তা বিট স্পোর্টস:
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটলো। পাকিস্তান সরকারের পক্ষ থেকে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার সবুজ সংকেত পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এই অনুমতির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এক বড় শর্ত। গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটি বয়কট করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
দীর্ঘ আলোচনার পর দেশটির সরকার জানিয়েছে, নিরাপত্তার খাতিরে এবং বিদ্যমান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে তারা ভারতের বিপক্ষে মাঠে নামবে না। তবে টুর্নামেন্টের বাকি দলগুলোর বিপক্ষে তাদের বিশ্বকাপ মিশন যথারীতি অব্যাহত থাকবে। এই সিদ্ধান্তের ফলে আইসিসি এবং বিশ্ব ক্রিকেট অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতির মাধ্যমে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটির সরকার। তবে এই অনুমতির সাথে একটি বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
পাকিস্তান সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার। তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।’
0 Response to "বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান"
Post a Comment