Breaking

ব্রেকিং নিউজ
লোডিং...
লুকোচুরি শেষ, রাত পোহালেই বিয়ে বিজয়-রাশমিকার!

লুকোচুরি শেষ, রাত পোহালেই বিয়ে বিজয়-রাশমিকার!

 


বার্তা বিট বিনোদন:

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানার প্রেমের গুঞ্জন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহ্যবাহী প্রাসাদে রাজকীয়ভাবে এই তারকা জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে যাচ্ছে।

গত কয়েকদিন ধরে বিনোদন জগতে এই জুটির বিয়ে নিয়ে নানা চর্চা চললেও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সেই গুঞ্জনকে সত্যতায় রূপ দিয়েছে। 

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, উদয়পুরের একটি প্রাসাদে লাল ভেলভেট কাপড়, দেশি-বিদেশি ফুল এবং বিশেষ কারুকার্য করা পিতলের সামগ্রী দিয়ে বিয়ের আসর সাজানো হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সদস্যদের শেষ মুহূর্তের ব্যস্ততাও ছিল চোখে পড়ার মতো।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকেই রাজস্থানে এই জুটির বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গতকাল দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মেহেদি, সংগীত এবং ককটেল পার্টি অনুষ্ঠিত হয়। আজ মূল বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে নতুন জীবন শুরু করবেন পর্দার এই জনপ্রিয় জুটি।

দীর্ঘদিন ধরে বিজয় ও রাশমিকার প্রেমের সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে চর্চা থাকলেও তারা দুজন কখনোই বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি। 

0 Response to "লুকোচুরি শেষ, রাত পোহালেই বিয়ে বিজয়-রাশমিকার!"

Post a Comment

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel