Breaking

ব্রেকিং নিউজ
লোডিং...
তাহসান খানের দ্বিতীয় সংসারও ভাঙছে! কারণ কী?

তাহসান খানের দ্বিতীয় সংসারও ভাঙছে! কারণ কী?

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে । মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে এক বছর পূর্ণ হতেই এই তারকার ঘর ভাঙার খবর পাওয়া গেছে, জানা যায়  কিছুদিন ধরেই গুন্জন উঠেছে তাদের সর্ম্পটা ভালো যাচ্ছে না । এবার সরাসরি বিষয়টি গণমাধ্যমকে তাহসান খান নিজেই জানিয়েছেন যে তারা আর এক সাথে থাকছেন না।

‘পার্সোনাল লাইফ নিয়ে পাবলিকলি কিছু বলতে চাইনি’ জানিয়ে এই তারকা সংগীতশিল্পী বলেন, ‘অ্যানিভার্সারি নিয়ে অনেক ফেক নিউজ দেখলাম’ যার কারণে বলতে হচ্ছে আমরা অনেক দিন থেকেই একসঙ্গে থাকছি না । সঠিক সময় এলে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে । 

 মূলত বিবাহবার্ষিকী নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন ভুয়া খবর নজরে আসায় তিনি এই সত্যটি প্রকার করার সিদ্ধান্ত নেন ।


 রোজা ইসলাম তাহসানের দ্বিতীয় স্ত্রী । ২০২৫ সালের ৪ জানুয়ারী মাত্র চার মাসের পরিচয়ে তাকে বিয়ে করেন তাহসান । রোজা পেশাদার মেকআপ আর্টিস্ট । এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদশ ও যুক্তরাষ্ট্রের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে ।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিযাথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান । দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। 

0 Response to "তাহসান খানের দ্বিতীয় সংসারও ভাঙছে! কারণ কী?"

Post a Comment

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel