বার্তা বিট প্রতিবেদন:
শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন। আজ বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
রেজাউল করিমের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল।

0 coment rios: