30 January 2026

বিশ্বকাপের দল দিলো আমিরাত

বার্তা বিট স্পোটস: 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। বরাবরের মতো দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ ওয়াসিম। এশিয়া ও পূর্ব এশিয়া-প্যাসিফিক কোয়ালিফায়ারের সুপার সিক্সে জাপানকে হারিয়ে ২০ দলের এই বিশ্বমঞ্চে নিজেদের জায়গা নিশ্চিত করেছে মরুদেশের দলটি।

এটি আরব আমিরাতের জন্য তৃতীয় বিশ্বকাপ মিশন। এর আগে ২০১৪ এবং ২০২২ সালের আসরে অংশ নিয়েছিল তারা। এবার ‘ডি’ গ্রুপে খেলবে আমিরাত। যেখানে তাদের লড়তে হবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও কানাডার মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে। আগামী ১০ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে।

সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপ স্কোয়াড: মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শর্মা, ধ্রুব পারাশার, হায়দার আলী, হার্ষিত কৌশিক, জুনায়েদ সিদ্দিক, মায়াঙ্ক কুমার, মোহাম্মদ আরফান, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ জাওয়াদুল্লা, মোহাম্মদ জয়নব, রহিদ খান, শোয়েব খান এবং সিমরানজিত সিং।


শেয়ার করুন

বার্তা বিট (Barta Bit) বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ সংবাদ এবং সব খবর দ্রুত ও নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য ।

0 coment rios: