কারাফটকে স্ত্রী-সন্তানের নিথর দেহ দেখা সেই সাদ্দামের ৬ মাসের জামিন
নিজস্ব প্রতিবেদক:
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হওয়া বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দামকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
গত শুক্রবার (২৩ জানুয়ারি) বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রাম থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা (২২) এবং তাদের ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিমে মরদেহ উদ্ধার করে পুলিশ। সাদ্দাম কারাগারে থাকায় পরদিন বিকেলে লাশবাহী গাড়িতে করে মা ও সন্তানের মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয়। সেখানে সাদ্দামকে তার স্ত্রী ও সন্তানের মুখ শেষবারের মতো মাত্র পাঁচ মিনিটের জন্য মৃত স্ত্রী ও ৯ মাস বয়সী শিশুপুত্রকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়
এদিকে কারাফটকে সাদ্দামের স্ত্রী-সন্তানের লাশ দেখার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও শোকের সৃষ্টি হয়। সাধারণ মানুষ প্রশ্ন তোলেন, কেন এমন মানবিক বিপর্যয়ের মুহূর্তে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হলো না। এই ঘটনার প্রেক্ষাপটেই আজ উচ্চ আদালত থেকে তার জামিনের আদেশ এলো।
উল্লেখ্য, সরকার কর্তৃক ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকেই তিনি যশোর জেলা কারাগারে বন্দী জীবন কাটাচ্ছিলেন।
সূত্র : জাতীয় সংবাদ মাধ্যম
0 Response to "কারাফটকে স্ত্রী-সন্তানের নিথর দেহ দেখা সেই সাদ্দামের ৬ মাসের জামিন"
Post a Comment