30 January 2026

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

 


বার্তা বিট প্রতিবেদন:

রাজধানীর বনানীতে একটি পাঁচ তলা ভবনের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বনানীর ওই পাঁচ তলা ভবনটির পাঁচ তলায় থাকা একটি গোডাউনে আগুন লেগেছে।

সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণের পথে। 



শেয়ার করুন

বার্তা বিট (Barta Bit) বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ সংবাদ এবং সব খবর দ্রুত ও নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য ।

0 coment rios: