01 February 2026

নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

 


বার্তা বিট প্রতিবেদন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। আজ রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিশেষ ছুটি ঘোষণা করেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করায় ব্যাংকগুলোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে এবং ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকবেন।

এর আগে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক নির্বাহী আদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।


শেয়ার করুন

বার্তা বিট (Barta Bit) বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ সংবাদ এবং সব খবর দ্রুত ও নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য ।

0 coment rios: