05 February 2026

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

 

বার্তা বিট প্রতিবেদন: 

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এ বছর একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন চলচ্চিত্র অভিনেত্রী ববিতা, অধ্যাপক আবদুস সাত্তার, স্থপতি মেরিনা তাবাশ্যুম, প্রয়াত ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চু এবং ইসলাম উদ্দিন পালাকার। এছাড়া সাংবাদিক শফিক রেহমান, অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, তেজশ হালদার যশ ও অর্থী আহমেদ এই পদকের জন্য মনোনীত হয়েছেন। এবার প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রীয় এই সম্মাননার জন্য মনোনীত হয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ।

সাধারণত ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয়। সরকারের এই ঘোষণার মাধ্যমে সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা ও শিল্পকলার বিভিন্ন শাখায় বিশিষ্টজনদের অবদানকে স্বীকৃতি দেওয়া হলো।


শেয়ার করুন

বার্তা বিট (Barta Bit) বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ সংবাদ এবং সব খবর দ্রুত ও নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য ।

0 coment rios: