05 February 2026

বিশ্বকাপ শুরুর এক দিন আগে দুঃসংবাদ পেল ভারত

বার্তা বিট স্পোর্টস:

আগামী শনিবার থেকে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। তবে মাঠের লড়াই শুরুর মাত্র দিন দুয়েক আগে বড় দুঃসংবাদ পেল ভারতীয় ক্রিকেট দল। ইনজুরিতে পড়েছেন দলের অন্যতম উদীয়মান পেসার হার্ষিত রানা।

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমি মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ চলাকালীন এই চোটের ঘটনা ঘটে। নিজের করা প্রথম ওভারেই হার্ষিতকে বেশ অস্বস্তিতে দেখা যায়। মাত্র এক ওভার বল করে ১৬ রান দেওয়ার পরই তিনি মাঠ ছাড়েন। 

হার্ষিত রানার এই চোট নিয়ে ভারতীয় কোচিং স্টাফ ও সতীর্থদের মধ্যে যথেষ্ট উদ্বেগ দেখা দিয়েছে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত তাঁর ইনজুরি কতটা গুরুতর সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

হার্ষিতের পাশাপাশি অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে নিয়েও আগে থেকেই অনিশ্চয়তা ছিল। তবে ভারতের জন্য স্বস্তির খবর হলো, চোট কাটিয়ে দলে ফিরেছেন তিলক বর্মা। 


শেয়ার করুন

বার্তা বিট (Barta Bit) বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ সংবাদ এবং সব খবর দ্রুত ও নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য ।

0 coment rios: