02 February 2026

মায়ের জন্মদিনে বিশেষ উপহার দিলেন হৃতিক

 


বার্তা বিট বিনোদন:

বলিউড অভিনেতা হৃতিক রোশান ও তার মা পিঙ্কি রোশানের মধ্যকার ভালোবাসার বন্ধন ভক্তদের কাছে সব সময়ই এক অনুপ্রেরণার নাম। মায়ের প্রতি ভালোবাসা প্রকাশে হৃতিক বরাবরই অনন্য। 

মায়ের জন্মদিনকে স্মরণীয় করে তুলতে ‘গ্রিক গড’ খ্যাত এই অভিনেতা বেছে নিলেন এক রোমাঞ্চকর পথ। মায়ের জন্মদিনে হৃতিক তাকে নিয়ে বেরিয়ে পড়লেন সমুদ্রের উত্তাল ঢেউয়ের বুকে জেট স্কি রাইডে। 

পিঙ্কি রোশন নিজেই সেই বিশেষ মুহূর্তের একটি ছবি তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, হৃতিক নিজেই জেট স্কি চালাচ্ছেন আর পেছনে ছেলেকে শক্ত করে আঁকড়ে ধরে আছেন মা পিঙ্কি।

উত্তাল সমুদ্রের মাঝে মা-ছেলের এই সাহসিকতা ও ভালোবাসার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রীতিমতো ভাইরাল। নেটিজেনরা হৃতিকের এই আদুরে সারপ্রাইজের যেমন প্রশংসা করছেন, তেমনি এই বয়সেও পিঙ্কির এমন প্রাণচঞ্চলতা সবার নজর কেড়েছে।


শেয়ার করুন

বার্তা বিট (Barta Bit) বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ সংবাদ এবং সব খবর দ্রুত ও নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য ।

0 coment rios: