02 February 2026

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসির জরুরি সভা

 

 বার্তা বিট স্পোর্টস:

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার নিয়েছে পাকিস্তান । গতকাল পাকিস্তানের এই ঘোষণার পর আজ জরুরি বোর্ড সভা ডেকেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)

আইসিসির এই জরুরি সভাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। এই সভায় পাকিস্তানের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা হতে পারে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও সুপার’ ।

পাকিস্তান সরকারের বিবৃতি অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার । তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না। 

লাহোরে এক সংবাদ সম্মেলনে সালমান বলেন, “আমরা বিশ্বকাপে যাচ্ছি। কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্তটি আমাদের নয়। সরকার এবং বোর্ড চেয়ারম্যান আমাদের যা নির্দেশ দেবেন, আমরা সেটাই করতে বাধ্য।”

আরও পড়ুন:  বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান 


শেয়ার করুন

বার্তা বিট (Barta Bit) বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ সংবাদ এবং সব খবর দ্রুত ও নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য ।

0 coment rios: