![]() |
জামায়াত আমির |
বার্তা বিট প্রতিবেদন:
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ রাত ১২টা ১ মিনিটে দিবসের প্রথম প্রহরেই শহীদ মিনারে উপস্থিত হবেন ডা. শফিকুর রহমান। রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি ১১ দলীয় ঐক্য জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে যাবেন। সেখানে তিনি ভাষা শহীদদের মাজার জিয়ারত করবেন এবং তাঁদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ।

0 coment rios: