![]() |
| ছবি: সংগৃহীত |
টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় অনেক দিন ধরেই বিশ্রামে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে এই বিরতি খুব শীঘ্রই শেষ হচ্ছে, কারণ দুদিন পরেই ঘরোয়া ক্রিকেটে নামছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এরই মধ্যে আগামী মাসে পাকিস্তান সিরিজের জন্য আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বিসিবি।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৯ মার্চ ঢাকায় পা রাখবে সালমান আলি আগার দল। এরপর ১১, ১৩ এবং ১৫ মার্চ মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে । সবকটি ম্যাচই দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে।
চলতি বছর আইসিসির বড় ইভেন্টের বাইরে বাংলাদেশের ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে। তার মধ্যে এপ্রিল মাসে পাকিস্তান আবার বাংলাদেশ সফরে আসবে। তবে সেই সফরটি হবে পিএসএল (PSL) শেষ হওয়ার পর।

0 coment rios: