বার্তা বিট প্রতিবেদন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোট দিবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি তাঁর ভোট দেবেন।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রধান উপদেষ্টার ভোট প্রদানকে কেন্দ্র করে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রসহ সংশ্লিষ্ট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে রাজধানীসহ সারাদেশে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা যাতে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি ও সশস্ত্র বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

0 coment rios: