বার্তা বিট প্রতিবেদন:
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। এর আগে গত ১২ ও ১৯ জানুয়ারি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজন মারা গিয়েছিলেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা।
আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩ জন, দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে ১ জন করে নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

0 coment rios: