বার্তা বিট প্রতিবেদন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবারের ইশতেহারের নামকরণ দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’।
বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই ইশতেহার প্রকাশ করা হবে। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক এবং দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে।
দেশের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে এবারের ইশতেহার সাজানো হয়েছে। বিশেষ বিষয় হলো, ‘জনতার ইশতেহার’ নামে একটি অ্যাপের মাধ্যমে দেশবাসীর কাছ থেকে পরামর্শ গ্রহণ করা হয়েছিল। সেখানে আসা ৩৭ লাখেরও বেশি মানুষের মতামতের প্রতিফলন থাকবে এই ইশতেহারে।

0 coment rios: