বার্তা বিট প্রতিবেদন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী বুধবার ও বৃহস্পতিবার (১১ ও ১২ ফেব্রুয়ারি) সারা দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী মালিক সমিতি ।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির এক যৌথ সভায় এই সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হয় । গত ৫ ফেব্রুয়ারি সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হলেও আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে।
নির্বাচন উপলক্ষে সরকার ইতোমধ্যে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে । এছাড়া কলকারখানার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি ছুটি নির্ধারণ করা হয়েছে, ১২ ফেব্রুয়ারি ভোটের দিনের সাধারণ ছুটির পর পরবর্তী দুই দিন (শুক্র ও শনিবার) সরকারি চাকরিজীবীদের নিয়মিত সাপ্তাহিক ছুটি । ফলে দেশ টানা কয়েক দিনের ছুটির মধ্যে পড়তে যাচ্ছে ।
ব্যবসায়ী সংগঠনগুলো জানিয়েছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তারা সরকারের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে । এর ফলে ওই দুই দিন দেশের খুচরা বাণিজ্য ও শপিং কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে ।

0 coment rios: