বার্তা বিট প্রতিবেদন:
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে কাঁটাবনের দিকে সরে যেতে বাধ্য হন।
জানা গেছে, আজ বিকেলে পুলিশের ধাওয়া খেয়ে সন্ধ্যায় আন্দোলনকারীরা পুনরায় শাহবাগ মোড়ে অবস্থান নেন। রাত সাড়ে ৭টার দিকে তাদের একটি দল আবারও হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গতিরোধ করে। একপর্যায়ে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু করে। এর ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারীরা ধাওয়ার মুখে কাঁটাবনের দিকে চলে যান।
বর্তমানে শাহবাগ, কাঁটাবন এবং এর আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

0 coment rios: