06 February 2026

টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ

 

বার্তা বিট স্পোর্টস:

আগামীকাল শনিবার কলম্বোর ঐতিহাসিক এসএসসি গ্রাউন্ডে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ফলে ক্রিকেটপ্রেমীরা কোনো টিকিট ছাড়াই মাঠে বসে উপভোগ করতে পারবেন বিশ্বকাপের এই প্রথম ম্যাচটি।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় শুরু হবে। বিশ্বকাপের শুরুর দিনে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড এবং শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মোকাবিলা করবে ভারত।

এসএসসি গ্রাউন্ডের ৫ এবং ৭ নম্বর গেট দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে আসন সংখ্যা সীমিত হওয়ায় এবং প্রবেশ ফ্রি থাকায় খেলা শুরুর আগেই মাঠে পৌঁছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে পাকিস্তানের ম্যাচ ঘিরে দর্শকদের ব্যাপক ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের এই টি-টোয়েন্টি বিশ্বকাপটি ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ৮ মার্চ পর্যন্ত।


শেয়ার করুন

বার্তা বিট (Barta Bit) বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ সংবাদ এবং সব খবর দ্রুত ও নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য ।

0 coment rios: