11 February 2026

ভারত-পাকিস্তান ম্যাচ ১৫ ফেব্রুয়ারি, যা বললেন সৌরভ গাঙ্গুলি

  

ভারত-পাকিস্তান ম্যাচ ১৫ ফেব্রুয়ারি

বার্তা বিট স্পোর্টস:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচটি মাঠে গড়াতে যাচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি। নানা নাটকীয়তার পর ম্যাচটি নিয়ে শঙ্কা কাটলেও মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়ে গেছে কথার লড়াই। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মতে, এই ম্যাচে পাকিস্তানের জন্য ভারতকে হারানো প্রায় অসম্ভব হবে।

এনডিটিভির সঙ্গে আলাপকালে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘বর্তমান ভারত অত্যন্ত শক্তিশালী একটি দল। বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচগুলোর একটি এটি, আর এই লড়াইয়ে ভারতকে হারানো পাকিস্তানের জন্য খুব কঠিন হবে’।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দুই দলের ৮ বারের দেখায় ভারত জয় পেয়েছে ৭ বার। সব মিলিয়ে কুড়ি ওভারের ক্রিকেটে ১৬টি ম্যাচে মুখোমুখি হয়ে ভারতের জয় ১৩টিতে, যেখানে পাকিস্তান জিতেছে মাত্র ৩ বার।

পরিসংখ্যানে ভারত অনেক এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ক্রিকেটাররাই বাড়তি স্নায়ুচাপে ভোগেন। ১৫ ফেব্রুয়ারির এই ম্যাচটি যে একটি রোমাঞ্চকর লড়াই হতে যাচ্ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই ক্রিকেট ভক্তদের মনে।


শেয়ার করুন

বার্তা বিট (Barta Bit) বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ সংবাদ এবং সব খবর দ্রুত ও নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য ।

0 coment rios: