Showing posts with label লাইফস্টাইল. Show all posts
Showing posts with label লাইফস্টাইল. Show all posts

22 February 2026

রোজার গুরুত্ব, নিয়ত ও ইফতারের দোয়া: আরবি ও বাংলা উচ্চারণ

রোজার গুরুত্ব, নিয়ত ও ইফতারের দোয়া: আরবি ও বাংলা উচ্চারণ

রোজার গুরুত্ব, নিয়ত ও ইফতারের দোয়া
ছবি: সংগৃহীত
  

বার্তা বিট ধর্ম:

বছর ঘুরে আবারও রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে হাজির পবিত্র মাহে রমজান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে সিয়াম সাধনা। ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম এই রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান নারী-পুরুষের জন্য ফরজ।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, “হে মুমিনগণ! তোমাদের জন্য সিয়ামের বিধান দেয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদের দেওয়া হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো।” (সুরা বাকারা, আয়াত ১৮৩)। 

রমজানের রোজা পালনের জন্য সেহরি করা আবশ্যক। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “আমাদের রোজা এবং আহলে কিতাবদের (ইয়াহুদি ও খ্রিস্টান) রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া।” (মুসলিম ও নাসাঈ)। সেহরি খাওয়ার পর রোজার নিয়ত করা জরুরি।

রোজার আরবি নিয়ত: نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم  

বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।  

বাংলা অর্থ: হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়ত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে তা কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

আরও পড়ুন:  'রমজান মুবারক' নাকি 'রমজান কারীম', কোনটি বলা উত্তম?


ইফতারের আগ মুহূর্ত দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। এই সময় বেশি বেশি ইস্তিগফার পড়া সওয়াবের কাজ।

ইস্তিগফার: আসতাগফিরুল্লাহাল আজিম, আল্লাজি লা ইলাহা ইল্লাহু আল-হাইয়্যুল ক্বাইয়্যুম, ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম।

ইফতারের দোয়া: اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِيْمِيْن  

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়াৃ আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

অর্থ: হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি।

আরও পড়ুন: রোজার নিয়ত কীভাবে করবেন? জেনে নিন 

 

ইফতার শেষ করার পর আল্লাহর শুকরিয়া আদায় করে এই দোয়াটি পড়া সুন্নত: 

ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ

উচ্চারণ: জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।  

অর্থ: (ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপশিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সওয়াবও স্থির হলো। (আবু দাউদ, মিশকাত)

আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক নিয়মে সিয়াম সাধনা ও আমল করার তাওফিক দান করুন। আমিন।

19 February 2026

রোজার নিয়ত কীভাবে করবেন? জেনে নিন সঠিক নিয়ম

রোজার নিয়ত কীভাবে করবেন? জেনে নিন সঠিক নিয়ম

রোজার নিয়ত কীভাবে করবেন?
ছবি: সংগৃহীত
 

বার্তা বিট ধর্ম:

ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হলো নিয়ত। শুধু না খেয়ে থাকলেই তা রোজা হিসেবে গণ্য হবে না—রোজা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত করা আবশ্যক। তাই রমজানে নিয়তের সঠিক সময় ও নিয়ম জানা প্রতিটি মুমিনের জন্য জরুরি।

নিয়ত কী এবং কীভাবে করতে হয়?

নিয়ত মূলত অন্তরের সংকল্প। এটি মুখে উচ্চারণ করা বাধ্যতামূলক নয়। আরবি ভাষায় নিয়ত করাও জরুরি নয়—নিজ ভাষায় মনে মনে ইচ্ছা করলেই নিয়ত সম্পন্ন হয়। বিশেষ করে সেহরির সময় যখন রোজা রাখার উদ্দেশ্যে খাবার খাওয়া হয়, সেটিই নিয়ত হিসেবে যথেষ্ট।

দিনের বেলায় নিয়ত করার সুযোগ

কোনো কারণে রাতে বা সেহরিতে নিয়ত করতে ভুলে গেলে রমজানের ফরজ রোজার ক্ষেত্রে দিনের অর্ধেক সময় (শরয়ি নিসফে নাহার বা দুপুরের আগে) পর্যন্ত নিয়ত করা যায়। তবে শর্ত হলো, সুবহে সাদিকের পর থেকে নিয়ত করার আগ পর্যন্ত রোজা ভঙ্গের মতো কোনো কাজ (যেমন—খাওয়াদাওয়া) করা যাবে না। নির্দিষ্ট তারিখের মানতের রোজার ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য।

যেসব রোজায় রাতেই নিয়ত বাধ্যতামূলক

কিছু রোজার ক্ষেত্রে অবশ্যই ফজরের আগে বা রাত থাকতেই নিয়ত করতে হয়। এগুলো হলো—

১. নফল রোজার কাজা

২. কাফফারার রোজা (ভুলের ক্ষতিপূরণ হিসেবে রাখা রোজা)

৩. অনির্দিষ্ট মানতের রোজা (কোনো মানত পূরণের রোজা)

৪. রমজানের কাজা রোজা 

পরিশেষে, নিয়ত হলো অন্তরের দৃঢ় সংকল্প। সময়মতো সঠিকভাবে নিয়ত করলে রোজা শুদ্ধ ও পরিপূর্ণ হয়। আল্লাহ আমাদের সবার সিয়াম সাধনা কবুল করুন।

ইফতারের পর ক্লান্তি লাগে? দূর করবেন যেভাবে

ইফতারের পর ক্লান্তি লাগে? দূর করবেন যেভাবে

ইফতারের পর ক্লান্তি লাগে? দূর করবেন যেভাবে

প্রতীকী ছবি

 

বার্তা বিট লাইফস্টাইল:

সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে সাজানো নানা পদের খাবার দেখে তৃপ্তিভরে খাওয়াটাই স্বাভাবিক। কিন্তু খাওয়ার পরপরই অনেক সময় শরীরে অদ্ভুত এক ক্লান্তি বা ঝিমুনি ভাব ভর করে। মূলত দীর্ঘ সময় না খেয়ে থাকার পর হঠাৎ অতিরিক্ত ও ভারী খাবার খেলে হজম প্রক্রিয়ায় শরীরে বাড়তি চাপ সৃষ্টি হয়, যার ফলে এই ক্লান্তি অনুভূত হয়।

কিছু নিয়ম মেনে চললে ইফতারের পরেও আপনি থাকতে পারেন একদম সতেজ ও প্রাণবন্ত। চলুন জেনে নিই উপায়গুলো-

১. ধীরে ও পরিমিত খাবার গ্রহণ

ক্ষুধা থাকলেও সব খাবার একবারে না খেয়ে ধাপে ধাপে খান। একসঙ্গে অনেক খাবার খেলে হজম করতে শরীরকে অতিরিক্ত শক্তি ব্যয় করতে হয়। অল্প অল্প করে বিরতি দিয়ে খেলে খাবার ভালোভাবে হজম হয় এবং ক্লান্তি অনুভূত হয় না।

২. সুষম ও হালকা খাবার

খেজুর ও পানি দিয়ে ইফতার শুরু করুন। মেন্যুতে ফলমূল, ছোলা, ডিম, সবজি বা হালকা স্যুপ রাখুন। অতিরিক্ত ভাজাপোড়া, তেলচর্বি বা বেশি মশলাযুক্ত খাবার হজমে সময় নেয় এবং ক্লান্তি বাড়ায়; তাই এগুলো এড়িয়ে চলাই ভালো।

৩. সঠিক পদ্ধতিতে পানিশূন্যতা দূর করুন

সারাদিনের পানিশূন্যতা দূর করতে ইফতারের পর প্রচুর পানি, ডাবের পানি বা ফলের শরবত পান করুন। মনে রাখবেন, কেবল পানি খেলে হয় না, ডুবোতেলে ভাজা খাবার কমিয়ে পানিযুক্ত ফল খেলে শরীর দ্রুত সতেজ হয়।

 

আরো পড়ুন:  রমজানের চাঁদ দেখলে যে দোয়া পড়তেন নবীজি (সা.)  

 

৪. অতিরিক্ত মিষ্টি বর্জন

মিষ্টি খাবার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দিয়ে আবার দ্রুত কমিয়ে দেয়, যা শরীরকে অবসাদগ্রস্ত করে তোলে। মিষ্টির বদলে প্রাকৃতিকভাবে মিষ্টি ফল বা খেজুর বেছে নিন।

৫. এক কাপ হালকা চা বা কফি

ইফতারের পর ক্লান্তি কাটাতে এক কাপ হালকা চা বা কফি পান করতে পারেন। এতে থাকা ক্যাফেইন আপনাকে ভেতর থেকে সতেজ রাখবে। তবে খেয়াল রাখবেন চা যেন খুব কড়া না হয় এবং এক কাপের বেশি না হয়।

৬. নামাজের বিরতি নিন

ইফতারের শুরুতে একটি খেজুর ও পানি খেয়ে মাগরিবের নামাজ পড়ে নিন। এতে নামাজের মাধ্যমে শরীর সামান্য সচল হয় এবং পাকস্থলীও বাকি খাবার হজমের জন্য তৈরি হওয়ার সময় পায়। 

৭. সামান্য হাঁটাহাঁটি করুন

ইফতারের পরপরই শুয়ে বা বসে থাকবেন না। হালকা চলাফেরা বা কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। এতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং খাবার দ্রুত হজম হতে সাহায্য করে।

18 February 2026

রমজানের চাঁদ দেখলে যে দোয়া পড়তেন নবীজি (সা.)

রমজানের চাঁদ দেখলে যে দোয়া পড়তেন নবীজি (সা.)

রমজানের চাঁদ দেখলে যে দোয়া পড়তেন নবীজি (সা.)
রমজানের নতুন চাঁদ। ছবি: সংগৃহীত

 বার্তা বিট ধর্ম:

আজ ১৪৪৭ হিজরির ২৯ শাবান। আজ সন্ধ্যায় চাঁদ দেখা মুমিনের জন্য অত্যন্ত আনন্দের ও বরকতের। বিশ্বনবী (সা.) নিজে সাহাবায়ে কেরামকে চাঁদ দেখতে বলতেন এবং চাঁদ দেখলে দোয়া পড়তেন। আজ চাঁদ দেখা গেলে রাতেই শুরু হবে তারাবিহ এবং শেষ রাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে শুরু হবে রহমতের মাস।

হজরত তালহা ইবনু ওবায়দুল্লাহ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়াটি পড়তেন:

আরবি: اَللهُ اَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَ الْاِيْمَانِ وَالسَّلَامَةِ وَ الْاِسْلَامِ وَ التَّوْفِيْقِ لِمَا تُحِبُّ وَ تَرْضَى رَبُّنَا وَ رَبُّكَ الله

উচ্চারণ: ‘আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমানি ওয়াসসালামাতি ওয়াল ইসলামি ওয়াত্তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ।’

অর্থ: ‘আল্লাহ মহান, হে আল্লাহ! এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় কর। আর তুমি যা ভালোবাস এবং যাতে তুমি সন্তুষ্ট হও, সেটাই আমাদের তাওফিক দাও। আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক।’ (তিরমিজি ৩৪৫১)

 

এ ছাড়াও রমজানের চাঁদ দেখার খবর শুনেই হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে মুমিনের আকুতিভরা প্রার্থনা হবে এমন-

আরবি: اللَّهُمَّ سَلِّمْنِي لرمضان، وسلم رمضان لي، وتسلمه مني مُتَقَبَّلاً

উচ্চারণ: 'আল্লাহুম্মা সাল্লিমনি লিরমাদান, ওয়া সাল্লিম রামাদানা লি, ওয়া তাসলিমাহু মিন্নি মুতাক্বাব্বিলা।'

অর্থ: 'হে আল্লাহ! আমাকে শান্তিময় রমজান দান করুন। রমজানকে আমার জন্য শান্তিময় করুন। জন্য রমজানকে শান্তিময় করে দিন। রমজানের শান্তিও আমার জন্য কবুল করুন। (তাবারানি) 

 

চাঁদ দেখার এই দোয়ার প্রতিটি শব্দে লুকিয়ে আছে গভীর তাৎপর্য—নিরাপত্তা, ঈমান ও শান্তির আবেদন। দিগন্তে ওঠা নতুন চাঁদের মতোই যেন প্রতিটি মুমিনের জীবনে আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা উদিত হয়। প্রতিবার নতুন চাঁদ দেখা মানে নতুন করে আশা জাগানো এবং আল্লাহর পছন্দনীয় পথে চলার তাওফিক কামনা করা। আল্লাহ আমাদের সবাইকে এই দোয়ার মর্ম বুঝে তা জীবনে ধারণ করার তাওফিক দান করুন।

রমজানে ইফতারে রাখুন সেরা ৫ মৌসুমি ফল

রমজানে ইফতারে রাখুন সেরা ৫ মৌসুমি ফল

রমজানে ইফতারে রাখুন সেরা ৫ মৌসুমি ফল

বার্তা বিট লাইফস্টাইল:

দীর্ঘ সময় খালি পেটে থাকার পর ইফতারে সঠিক খাবার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদদের মতে, ইফতারের মেন্যুতে ভাজাপোড়ার বদলে মৌসুমি ফল রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ মৌসুমি ফল শুধু টাটকাই নয়, এগুলো সহজপাচ্য এবং পুষ্টিগুণে ভরপুর যা শরীর দ্রুত গ্রহণ করতে পারে।

বাংলাদেশে এখন বসন্তের আবহাওয়া, আর বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মের আগাম ফল। চলুন জেনে নিই ইফতারে কোন ফলগুলো আপনার জন্য সেরা—

১. তরমুজ 

তরমুজে প্রায় ৯০ শতাংশ পানি থাকে, যা সারাদিনের পানিশূন্যতা কাটাতে জাদুর মতো কাজ করে। এতে থাকা লাইকোপিন ও ভিটামিন সি শরীরকে রিহাইড্রেট করে এবং দ্রুত সতেজ অনুভূতি দেয়।

২. কলা 

সহজলভ্য এই ফলে উচ্চমাত্রার পটাশিয়াম থাকে। এটি শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে এবং পেশির দুর্বলতা কমায়। একটি মাঝারি আকারের কলা ইফতারে আপনাকে তাৎক্ষণিক শক্তি দেবে।

৩. পেঁপে

দীর্ঘ সময় না খেয়ে থাকার পর পেটের জন্য সবচেয়ে আরামদায়ক ফল হলো পেঁপে। এটি হজমে সহায়ক এনজাইম সমৃদ্ধ এবং কোষ্ঠকাঠিন্য কমাতেও দারুণ কার্যকর।

৪. ডাবের পানি ও মাল্টা

প্রাকৃতিক ইলেকট্রোলাইটের সেরা উৎস হলো ডাবের পানি। অন্যদিকে, মাল্টা বা কমলালেবু ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

৫. আনারস

আনারসে থাকা ব্রোমেলিন এনজাইম হজমে সাহায্য করে। তবে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, তাদের পরিমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

কেন মৌসুমি ফলই সেরা?

মৌসুমি ফল সাধারণত কৃত্রিম সংরক্ষণ প্রক্রিয়া ছাড়াই বাজারে আসে, তাই এর পুষ্টিমান থাকে অক্ষুণ্ণ। এতে থাকা প্রাকৃতিক শর্করা ও ফাইবার রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি করে, যা শরীরের জন্য উপকারী। পুষ্টিবিদদের মতে, ফল দিয়ে ইফতার শুরু করলে অতিরিক্ত খাওয়ার প্রবণতাও কমে যায়।

15 February 2026

শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে ৫টি ভালো অভ্যাস

শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে ৫টি ভালো অভ্যাস

শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে ৫টি ভালো অভ্যাস

বার্তা বিট লাইফস্টাইল:

শিশুর জন্য ভালো অভ্যাসের গুরুত্ব অপরিসীম। ছোট বয়সে মা-বাবারা সন্তানদের মধ্যে যে ধরনের অভ্যাস গড়ে তোলেন, তা তাদের প্রাপ্তবয়স্ক জীবনকে অনেক বেশি উন্নত ও সমৃদ্ধ করে। এই স্বাস্থ্যকর অভ্যাসগুলো শিশুর শারীরিক সুস্থতা ও মানসিক সাফল্য অর্জনে বড় ভূমিকা রাখে।

চলুন জেনে নেওয়া যাক এমন ৫টি অভ্যাস সম্পর্কে যা প্রতিটি শিশুর মধ্যে গড়ে তোলা জরুরি—

১. দিনে দুইবার দাঁত ব্রাশ করা

একটি স্বাস্থ্যকর দিনের শুরু হয় সকালে দাঁত ব্রাশ করার মাধ্যমে এবং শেষ হয় রাতে ব্রাশ করার মাধ্যমে। দিনে দুইবার দাঁত ব্রাশ করার অভ্যাস শিশুর দাঁতের স্বাস্থ্য নিশ্চিত করে। এটি দাঁতের গহ্বর (ক্যাভিটি) এবং ক্ষয় রোধ করে শিশুকে বিভিন্ন রোগ থেকে দূরে রাখে।

২. প্রতিদিন গোসলের অভ্যাস

পরিষ্কার-পরিচ্ছন্নতা শিশুকে সুস্থ রাখতে সাহায্য করে। প্রতিদিন গোসল করার ফলে ত্বক থেকে ময়লা, ঘাম এবং ব্যাকটেরিয়া অপসারিত হয়, যা সংক্রমণ প্রতিরোধে কার্যকর। বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় এই অভ্যাস শিশুকে সতেজ রাখে এবং অন্যদের সামনে আত্মবিশ্বাসী করে তোলে।

৩. স্বাস্থ্যকর সকালের নাস্তা

মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (CDC) তথ্যমতে, স্বাস্থ্যকর নাস্তা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং শরীরের পুষ্টির ভারসাম্য বজায় রাখে। নিয়মিত পুষ্টিকর নাস্তা খেলে শিশু সারাদিন কাজের জন্য শারীরিক ও মানসিক শক্তি পায়।

৪. প্রতিদিন পড়ার অভ্যাস

পড়াশোনার বাইরেও প্রতিদিন অন্তত কিছুক্ষণ বই পড়ার অভ্যাস শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটায়। নিয়মিত পড়ার ফলে নতুন শব্দ, ধারণা ও সৃজনশীলতা তৈরি হয়। এটি শিশুর কল্পনাশক্তি বৃদ্ধি করে এবং গল্পের চরিত্রের মাধ্যমে জীবনমুখী সমস্যা সমাধানের দক্ষতা শেখায়।

৫. সত্য বলার গুণাবলী

সততাই সর্বোত্তম নীতি। শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই সত্য বলার মানসিকতা গড়ে তুলতে হবে। শিশুরা যখন সত্য বলতে শেখে, তখন পরিবার ও সমাজে তাদের প্রতি অন্যদের আস্থা তৈরি হয়। এই গুণটি শিশুকে একজন আদর্শ মানুষ হিসেবে বড় হতে সাহায্য করে।

10 February 2026

আজ ‘প্রমিজ ডে’: প্রিয়জনকে দেওয়া কথা রাখার দিন

আজ ‘প্রমিজ ডে’: প্রিয়জনকে দেওয়া কথা রাখার দিন

 

আজ ‘প্রমিজ ডে

বার্তা বিট লাইফস্টাইল:

ভালোবাসা সপ্তাহের আজ পঞ্চম দিন, অর্থাৎ ‘প্রমিজ ডে’ বা প্রতিশ্রুতি দিবস। আজ ১১ ফেব্রুয়ারি, বুধবার পালিত হচ্ছে দিনটি। যেকোনো সম্পর্কে ছোট ছোট প্রতিশ্রুতি এবং বিশ্বাসই বদলে দেয় প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের সমীকরণ।

জীবন চলার পথে আপন মানুষটির সঙ্গে মান-অভিমান আর খুনসুটি নিয়ে তৈরি হয় বিশ্বাসের ঘর। কিন্তু সেই বিশ্বাস তখনই মজবুত হয়, যখন আমরা একে অপরকে দেওয়া কথাগুলো রক্ষা করি। প্রচলিত আছে যে, ‘ওয়াদা করা হয় ভঙ্গ করার জন্য’ কিন্তু ভালোবাসার ক্ষেত্রে এই ধারণাটি বদলে দেওয়ার দিন আজই। 

প্রতিটি মানুষের চাওয়া থাকে, তার সঙ্গী যেকোনো পরিস্থিতিতে তার পাশে থাকবে। আমৃত্যু পাশে থাকার এই দৃঢ় অঙ্গীকারই ‘প্রমিজ ডে’-র মূল তাৎপর্য।

সময়ের সঙ্গে সঙ্গে জীবনের রঙ পরিবর্তন হতে পারে, থেকে যেতে পারে হাজারো অভিমানের গল্প। কিন্তু সবকিছুর মাঝেও প্রিয় মানুষটিকে দেওয়া কথাগুলো যদি অমলিন থাকে, তবেই ভালোবাসা সার্থক হয়। 

আজকের এই সুন্দর মুহূর্তে আপনার সঙ্গীকে পাশে থাকার এবং তাকে বোঝার প্রতিশ্রুতি দিন। আপনার দেওয়া একটি ছোট্ট প্রতিশ্রুতি সম্পর্কের অনেক না-বলা যন্ত্রণা কমিয়ে দিতে পারে।

ভালোবাসা সপ্তাহের বাকি দিনগুলো:

রোজ ডে, প্রোপোজ ডে এবং চকোলেট ডের পর সপ্তাহের বাকি দিনগুলো-

১২ ফেব্রুয়ারি: হাগ ডে

১৩ ফেব্রুয়ারি: কিস ডে

১৪ ফেব্রুয়ারি: ভ্যালেন্টাইন’স ডে বা ভালোবাসা দিবস

 

রাতে ঘুম না আসলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

রাতে ঘুম না আসলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

রাতে ঘুম না আসলে কী করবেন?
 

বার্তা বিট লাইফস্টাইল:

ঘুম না আসা কেবল একটি সাধারণ সমস্যা নয়, এটি আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের ওপরও গভীর প্রভাব ফেলে। ঘুমের অভাবে স্মৃতিশক্তি হ্রাস, মেজাজ খিটখিটে হওয়া এবং একাগ্রতা কমে যেতে পারে। তবে কিছু প্রাকৃতিক ও সহজ অভ্যাস আপনার ঘুমের মান উন্নত করতে পারে।

১. পানীয় নির্বাচন

ঘুমের সমস্যায় উষ্ণ দুধ বা ক্যামোমাইল চা বেশ কার্যকরী হতে পারে। উষ্ণ দুধ মস্তিষ্কে ট্রিপটোফ্যানের প্রভাব অনুকরণ করে, যা ঘুম-জাগরণের চক্র নিয়ন্ত্রণে সাহায্য করে। অন্যদিকে, ক্যামোমাইল চায়ের ফ্ল্যাভোনয়েড মস্তিষ্কের রিসেপ্টরের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ঘুমাতে সাহায্য করে।

২. নিয়মিত ব্যায়াম

মাঝারি অ্যারোবিক ব্যায়াম ঘুমের পরিমাণ বাড়াতে সহায়ক। তবে খেয়াল রাখতে হবে সময়ের দিকে। ব্যায়াম শরীরকে সতেজ করে এবং তাপমাত্রা বাড়িয়ে দেয়, যা শরীরকে জেগে ওঠার সংকেত দেয়। তাই ঘুমানোর অন্তত দুই ঘণ্টার মধ্যে ভারী ব্যায়াম করা এড়িয়ে চলুন।

৩. তাপমাত্রা ও পরিবে

ভালো ঘুমের জন্য ঘর যতটা সম্ভব শীতল রাখা জরুরি। বিছানায় আরামদায়ক বা সুতি কাপড় ব্যবহার করুন। শীতল পরিবেশ শরীরকে দ্রুত শিথিল করতে সাহায্য করে, যা গভীর ঘুমের জন্য সহায়ক।

৪. ঘর অন্ধকার রাখুন

স্মার্টফোনের নীল আলো বা উজ্জ্বল আলো ঘুমের হরমোন নিঃসরণে বাধা দেয়। রাতে বাথরুমে যাওয়ার প্রয়োজন হলে ঘরের মেইন সুইচ না জ্বালিয়ে কম আলোর টর্চলাইট ব্যবহার করার চেষ্টা করুন। আলো সরাসরি চোখে পড়লে পুনরায় ঘুমিয়ে পড়তে বেশ সময় লেগে যেতে পারে।

এছাড়াও দুশ্চিন্তামুক্ত মন ঘুমের সবচেয়ে বড় ওষুধ। ঘুমানোর আগে বই পড়া বা হালকা কোনো মিউজিক শোনার অভ্যাস করতে পারেন, যা আপনার মস্তিষ্ককে ঘুমের জন্য প্রস্তুত করবে।

09 February 2026

আজ ‘টেডি ডে’: ভালোবাসার উপহারে থাকুক আদুরে টেডি

আজ ‘টেডি ডে’: ভালোবাসার উপহারে থাকুক আদুরে টেডি

আজ ‘টেডি ডে

বার্তা বিট লাইফস্টাইল:

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ‘টেডি ডে’। এটি ভ্যালেন্টাইন সপ্তাহের চতুর্থ দিন। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ভালোবাসার সপ্তাহটি আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের মাধ্যমে শেষ হবে।

ভালোবাসার সপ্তাহে উপহার হিসেবে টেডি বিয়ারের চাহিদা থাকে তুঙ্গে। আদুরে এই খেলনাটি কে না ভালোবাসে? সম্পর্কের নতুন রসায়ন হোক কিংবা পুরোনো মান-অভিমান ভাঙানো সব ক্ষেত্রেই টেডি বিয়ারের জুড়ি নেই। সঙ্গীকে সারপ্রাইজ দিতে এবং নিজের উপস্থিতির জানান দিতে এই উপহারটি অত্যন্ত কার্যকর। বিশেষ করে এই দিনে প্রিয় মানুষের প্রতি ভালোবাসা ও যত্নের বহিঃপ্রকাশ ঘটাতেই ১০ ফেব্রুয়ারি দিনটিকে ‘টেডি ডে’ হিসেবে বেছে নেওয়া হয়েছে।

সম্পর্কের অনেক কঠিন মুহূর্ত সহজ করে দিতে পারে একটি কিউট টেডি বিয়ার। ছোট-বড় নানা মাপের এবং রঙের টেডি বাজারে পাওয়া যায়। সঙ্গীর পছন্দ অনুযায়ী লাল, গোলাপি বা সাদা রঙের টেডি বেছে নিয়ে তাকে উপহার দেওয়ার এখনই সেরা সময়। 

ভালোবাসা সপ্তাহের বাকি দিনগুলো:

রোজ ডে, প্রোপোজ ডে এবং চকোলেট ডের পর সপ্তাহের বাকি দিনগুলো-

১১ ফেব্রুয়ারি: প্রমিজ ডে

১২ ফেব্রুয়ারি: হাগ ডে

১৩ ফেব্রুয়ারি: কিস ডে

১৪ ফেব্রুয়ারি: ভ্যালেন্টাইন’স ডে বা ভালোবাসা দিবস

08 February 2026

আজ ‘চকলেট ডে’: প্রিয়জনের মুখে মিষ্টি হাসি ফোটানোর দিন

আজ ‘চকলেট ডে’: প্রিয়জনের মুখে মিষ্টি হাসি ফোটানোর দিন

 

চকোলেট ডে ২০২৬

বার্তা বিট লাইফস্টাইল:

ভালোবাসার মাস ফেব্রুয়ারির আজ এক মিষ্টি দিন। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি), ভ্যালেন্টাইন’স উইক বা ভালোবাসা সপ্তাহের তৃতীয় দিন ‘চকলেট ডে’। ৮ ফেব্রুয়ারি প্রোপোজ ডে’র পর আজ একে অপরের মুখে মিষ্টি তুলে দেওয়ার দিন।

গবেষণায় দেখা গেছে, চকলেটের স্বাদ কেবল রসনা তৃপ্ত করে না, বরং মনের কষ্ট ভোলাতেও সাহায্য করে। চকলেট খাওয়ার ফলে মস্তিষ্কে আনন্দের অনুভূতি বাড়ে এবং মন ভালো থাকে।

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রিয়জনের সঙ্গে দূরত্ব কমাতে এই দিবসের গুরুত্ব অপরিসীম।

যারা বর্তমানে সিঙ্গেল আছেন, তাদের হতাশ হওয়ার কিছু নেই। চকলেট ডে মানেই যে কাউকে চকলেট উপহার দিতে হবে তা নয়; বরং দিনটি উদযাপনে আপনি নিজেই নিজের জন্য চকলেট কিনে নিতে পারেন। চকলেট খাওয়ার জন্য কোনো সঙ্গীর প্রয়োজন নেই, নিজের খুশির জন্য এটিই সেরা উপহার।

ইতিহাস থেকে জানা যায়, ১৯৫০ সাল থেকে জাপানে ভ্যালেন্টাইন’স ডে-তে চকলেট উপহার দেওয়ার প্রথা শুরু হয় 'মোরোজফ' নামের একটি চকলেট প্রস্তুতকারী কোম্পানির হাত ধরে। তবে মজার ব্যাপার হলো, জাপানে কেবল প্রেমিকারাই পুরুষদের চকলেট উপহার দেন। উনিশ শতক থেকে শুরু হওয়া এই প্রথা একুশ শতকেও সমানভাবে জনপ্রিয়।

07 February 2026

 ভালোবাসার সপ্তাহ শুরু: জেনে নিন কোন দিন কী ‘ডে’

ভালোবাসার সপ্তাহ শুরু: জেনে নিন কোন দিন কী ‘ডে’

 


বার্তা বিট লাইফস্টাইল:

ক্যালেন্ডারের পাতা বলছে, আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ভ্যালেন্টাইন’স উইক বা ভালোবাসা সপ্তাহ। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের মাধ্যমে শেষ হবে সাত দিনের এই বিশেষ আয়োজন। আপনি কি জানেন এই সপ্তাহের কোন দিনটি কীসের জন্য নির্ধারিত? প্রিয় মানুষকে মনের কথা জানাতে বা সারপ্রাইজ দিতে আগেভাগেই জেনে নিন পূর্ণাঙ্গ সূচি।

রোজ ডে (৭ ফেব্রুয়ারি )

সপ্তাহের শুরু হয় গোলাপ দিয়ে। গোলাপকে ভালোবাসার চিহ্ন হিসেবে ধরা হয়। এ বছর গোলাপ দিবস পড়েছে মঙ্গলবার।

প্রোপোজ ডে (৮ ফেব্রুয়ারি)

এটি সবচেয়ে রোমান্টিক দিন। এই বুধবার আপনার মনের লুকানো কথাটি জানিয়ে দিতে পারেন প্রিয় মানুষকে।

চকলেট ডে (৯ ফেব্রুয়ারি) 

সম্পর্কের বন্ধনকে চকলেটের মতো মিষ্টি করতে এই দিনটি পালিত হয়। যে কেউ তার প্রিয় মানুষকে এদিন চকলেট উপহার দিতে পারেন।

টেডি ডে (১০ ফেব্রুয়ারি)

 এবারের টেডি ডে পড়েছে শুক্রবার। এদিন পছন্দের মানুষকে ছোট-বড় নানা মাপের টেডি বিয়ার উপহার দেওয়ার রীতি রয়েছে।

প্রমিজ ডে (১১ ফেব্রুয়ারি)

সম্পর্কের মজবুত করতে সঙ্গীর কাছে বিশেষ কোনো অঙ্গীকার বা প্রতিশ্রুতি করার দিন এটি।

হাগ ডে (১২ ফেব্রুয়ারি)

 রোববার পড়েছে এবারের আলিঙ্গন দিবস। প্রিয়জনকে কোমল আলিঙ্গনের মাধ্যমে আপনার ভালোবাসা প্রকাশ করুন।

কিস ডে (১৩ ফেব্রুয়ারি)

ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম চুম্বন। এই বিশেষ দিনটি এবার পড়েছে সোমবার।

ভ্যালেন্টাইন’স ডে (১৪ ফেব্রুয়ারি) 

সপ্তাহের শেষ ও মূল আকর্ষণ হলো বিশ্ব ভালোবাসা দিবস। এ বছর ভ্যালেন্টাইন’স ডে উদযাপিত হবে মঙ্গলবার।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

05 February 2026

যেভাবে রান্না করবেন হাঁসের মাংসের কোর্মা রেসিপি

যেভাবে রান্না করবেন হাঁসের মাংসের কোর্মা রেসিপি

 


বার্তা বিট লাইফস্টাইল:

হাঁসের মাংসের ভুনা তো অনেক খেয়েছেন, কিন্তু হাঁসের মাংসের শাহী কোরমা খেয়েছেন কি? পোলাও, খিচুড়ি কিংবা গরম ভাতের সঙ্গে হাঁসের মাংসের এই পদটি আড্ডায় নিয়ে আসে রাজকীয় স্বাদ। বাড়িতে অতিথি আপ্যায়নে বা বিশেষ দিনে ঝটপট তৈরি করতে পারেন সুস্বাদু এই পদটি। চলুন জেনে নেওয়া যাক সহজ রেসিপি--

তৈরি করতে যা লাগবে

হাঁসের মাংস- ১ কেজি

আলু- ৩টি (টুকরো করা)

টকদই- ১ কাপ

আদা ও রসুন বাটা- ২ চা চামচ করে

পেঁয়াজ বাটা- ৩ চা চামচ ও রসুন থেঁতো করা- ৪ কোয়া

জিরা বাটা ও ধনিয়া গুঁড়া- ১ চা চামচ করে

হলুদ ও মরিচ গুঁড়া- ২ চা চামচ করে

কাঁচা মরিচ বাটা- ১ চা চামচ

কাজু বাদাম পেস্ট ও টমেটো পিউরি- ২ চা চামচ করে

তেজপাতা, এলাচ ও দারুচিনি- ২টি করে

গোলমরিচ- ১ চা চামচ

জয়ফল-জয়িত্রী গুঁড়া- সামান্য

জিরা গুঁড়া (টালা)- ১ চা চামচ

তেল- ১-২ কাপ এবং লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে মাংস ধুয়ে নিয়ে কাঁচা মরিচ বাটা, আধা কাপ টকদই ও লবণ দিয়ে ২০ মিনিটের জন্য মেরিনেট করে রাখুন। প্যানে তেল গরম করে গোলমরিচ, তেজপাতা, এলাচ ও দারুচিনি ফোঁড়ন দিন। এরপর থেঁতো করা রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে সামান্য ভেজে একে একে আদা, রসুন ও জিরা বাটা দিয়ে কষিয়ে নিন। মসলা যেন পুড়ে না যায়, তাই সামান্য পানি দিন। মসলা কষানো হলে এতে ধনিয়া, হলুদ, মরিচ গুঁড়া ও লবণ দিন। এবার মেরিনেট করা মাংস ও আলুর টুকরোগুলো দিয়ে মাঝারি আঁচে মসলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিন।

কষানো হয়ে এলে টমেটো পিউরি, কাজুবাদাম পেস্ট এবং বাকি টকদইটুকু দিয়ে নেড়ে নিন। মাংস সেদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ২০ মিনিট রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে ওপর থেকে জয়ফল-জয়িত্রী গুঁড়া ও টালা জিরা গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল জিভে জল আনা হাঁসের মাংসের কোরমা। এবার নামিয়ে পরিবেশন করুন।

03 February 2026

ক্যানসার প্রতিরোধ করবে যে ৭টি খাবার

ক্যানসার প্রতিরোধ করবে যে ৭টি খাবার

 

ক্যানসার প্রতিরোধ করবে যে ৭টি খাবার
বার্তা বিট লাইফস্টাইল:

ক্যান্সার বিশ্বজুড়ে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। ক্লিভল্যান্ড ক্লিনিকের প্রতিবেদন অনুযায়ী, অস্বাভাবিক কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফলে এই রোগ শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। তবে সঠিক খাদ্যাভ্যাস এবং সচেতনতা এই প্রাণঘাতী রোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দিতে পারে। প্রকৃতিতে এমন কিছু খাবার আছে যা প্রাকৃতিকভাবে ক্যান্সার ক্যান্সার দূরে রাখতে কাজ করে-

১. ক্রুসিফেরাস সবজি

 ব্রকলি, ফুলকপি ও বাঁধাকপিতে থাকে 'সালফোরাফেন'। এই যৌগটি শরীরকে বিষমুক্ত করতে এবং টিউমারের বিকাশ রোধে অত্যন্ত কার্যকর।

২. বেরি ও রঙিন ফল

বেরি, সাইট্রাস ফল ও ডালিমে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনল। এগুলো আমাদের শরীরের কোষগুলোকে ফ্রি র‍্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে।

৩. টমেটো

টমেটো হলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ‘লাইকোপিন’-এর প্রধান উৎস। এটি বিশেষ করে প্রোস্টেট এবং স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

৪. হলুদ ও ভেষজ মসলা

হলুদে থাকা ‘কারকিউমিন’ একটি কার্যকর প্রদাহ-বিরোধী উপাদান। এটি কোষের স্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে।

৫. রসুন ও পেঁয়াজ

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রসুন ও পেঁয়াজের জুড়ি নেই। এতে থাকা সালফার যৌগ ক্যান্সার কোষের বিরুদ্ধে লড়াই করতে পরিচিত।

৬. গ্রিন টি

 গ্রিন টি-তে থাকা ‘ক্যাটেচিন’ নামক অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার কোষের বৃদ্ধি এবং বিভাজন রোধ করতে সক্ষম।

৭. আস্ত শস্য ও ডাল

আঁশ বা ফাইবার সমৃদ্ধ খাবার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখে, যা ক্যান্সারের ঝুঁকি কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

01 February 2026

নাক ডাকা নিয়ন্ত্রণের ৫টি কার্যকর উপায়

নাক ডাকা নিয়ন্ত্রণের ৫টি কার্যকর উপায়

 

নাক ডাকা নিয়ন্ত্রণের ৫টি কার্যকর উপায়

রাতে নাক ডাকা কেবল একটি উপদ্রব নয়, বরং এটি গুরুতর স্বাস্থ্য সমস্যার সংকেত হতে পারে। দীর্ঘমেয়াদে এটি ঘুমের মান নষ্ট করার পাশাপাশি রক্তে অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়, যা হৃদপিণ্ড ও ফুসফুসের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। বিশেষজ্ঞরা বলছেন, অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যার কারণে ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও ঘটতে পারে।

নাক ডাকা নিয়ন্ত্রণের ৫টি কার্যকর উপায়:

১. সঠিক লক্ষণ চিহ্নিত করা

 যদি ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসা, সকালে মুখ শুষ্ক থাকা কিংবা সারা দিন অতিরিক্ত ক্লান্তি বোধ হয়, তবে বুঝতে হবে এটি চিকিৎসার সময় এসেছে।

২. ওজন নিয়ন্ত্রণে রাখা: 

অতিরিক্ত ওজন, বিশেষ করে ঘাড়ের চারপাশের মেদ শ্বাসনালীকে সংকুচিত করে। সামান্য ওজন কমালেও নাক ডাকার তীব্রতা অনেকটা কমে যায়।

৩. ঘুমের ভঙ্গি পরিবর্তন: 

চিৎ হয়ে ঘুমালে জিহ্বা পেছনের দিকে ঝুঁকে শ্বাসনালী বন্ধ করে দেয়। তাই পাশ ফিরে ঘুমানোর অভ্যাস করলে শ্বাস নেওয়া সহজ হয় এবং নাক ডাকা কমে।

৪. নিয়মিত ঘুমের রুটিন: 

প্রতিদিন একই সময়ে ঘুমানোর অভ্যাস করলে গলার পেশীর সঠিক গঠন বজায় থাকে। ঘুমের অভাব বা অনিয়মিত ঘুমের ফলে পেশী অতিরিক্ত শিথিল হয়ে নাক ডাকার প্রবণতা বাড়ায়।

৫. নাকের সমস্যা সমাধান: 

অ্যালার্জি বা সাইনাসের কারণে নাক বন্ধ থাকলে মুখ দিয়ে শ্বাস নেওয়ার প্রবণতা বাড়ে। তাই সাইনাস বা কফের সমস্যা থাকলে দ্রুত চিকিৎসা করা জরুরি। 

31 January 2026

চুলের যত্নে আমলকীর তেলের ৫ উপকারিতা

চুলের যত্নে আমলকীর তেলের ৫ উপকারিতা

 

লাইফস্টাইল ডেস্ক:

চুল পড়া বর্তমান সময়ের সবচেয়ে সাধারণ সমস্যাগুলোর একটি। এই সমস্যা সমাধানে একটি প্রশ্ন প্রায়ই শোনা যায়—আমলকীর তেল কি সত্যিই চুল পড়া কমাতে পারে? আয়ুর্বেদ শাস্ত্র ও আধুনিক রূপচর্চায় আমলকীর তেলের গুরুত্ব অপরিসীম। আমলকীর তেলের অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান মাথার ত্বকের সুস্থ পরিবেশ বজায় রাখতে সাহায্য করে।

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই তেল নিয়মিত ব্যবহারে ফলিকল স্ট্রেস বা খুশকিজনিত চুল পড়া অনেকটাই কমে আসে। চলুন জেনে নিই চুলের যত্নে আমলকীর তেলের বিশেষ কিছু উপকারিতা:

১. চুল ঘন ও লম্বা করে

আমলকীর তেল চুলের ফলিকলকে উদ্দীপিত করতে কার্যকর। এটি চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দিয়ে নতুন চুল গজাতে এবং চুল দ্রুত ঘন করতে সাহায্য করে। যারা পাতলা চুল নিয়ে চিন্তিত, তাদের জন্য আমলকীর তেল একটি আদর্শ সমাধান হতে পারে।

২. অকাল চুল পাকা রোধ

অল্প বয়সে চুল পেকে যাওয়া অনেকের জন্যই দুশ্চিন্তার কারণ। আমলকীর প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো শরীরে পুষ্টির ঘাটতি মোকাবিলা করে অকাল চুল পাকা রোধে সহায়তা করে। নিয়মিত ম্যাসাজে চুলের স্বাভাবিক কালো রঙ দীর্ঘস্থায়ী হয়।

৩. মাথার ত্বকে পুষ্টি ও খুশকি মুক্তি

মাথার ত্বকের শুষ্কতা দূর করে পুষ্টি জোগাতে আমলকীর তেল অনন্য। এটি ত্বককে হাইড্রেটেড রাখে, যার ফলে খুশকি ও চুলকানির মতো সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। সুস্থ স্ক্যাল্পই হলো সুন্দর চুলের ভিত্তি।

৪. অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ-বিরোধী গুণ

ভিটামিন সি এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই তেল চুলের খাদের মান উন্নত করে এবং চুল ভাঙা কমায়। এছাড়া এর প্রদাহ-বিরোধী, বৈশিষ্ট্য মাথার ত্বকের যেকোনো সংক্রমণ রোধ করে চুলের স্বাস্থ্য রক্ষা করে।

৫. চুল করে তোলে ঝলমলে ও মসৃণ

প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে আমলকীর তেল দারুণ কাজ করে। নিয়মিত আমলকীর তেল দিয়ে ম্যাসাজ করলে চুলে একটি প্রাকৃতিক উজ্জ্বলতা বা ঝলমলে ভাব ফিরে আসে। এটি চুলকে মসৃণ ও সিল্কি করতে সাহায্য করে।

30 January 2026

পালং শাক খাওয়ার ৫ উপকারিতা

পালং শাক খাওয়ার ৫ উপকারিতা

 

লাইফস্টাইল ডেস্ক: 

পুষ্টির অন্যতম উৎস হিসেবে পালং শাক দীর্ঘদিন ধরে সমাদৃত। স্মুদি, সালাদ, সবজি কিংবা স্যুপ, সবক্ষেত্রেই এই সবুজ শাকটি আমাদের খাদ্যতালিকায় জনপ্রিয়। তবে এর অসংখ্য উপকারিতা থাকলেও, খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা জরুরি। বিশেষ করে কাঁচা বা অতিরিক্ত পরিমাণে পালং শাক খেলে শরীরের জন্য তা সবসময় উপকারী নাও হতে পারে। চলুন জেনে নিই পালং শাক খাওয়ার ৫টি বিশেষ উপকারিতা:

১. আয়রনের ঘাটতি দূর করে

‘দ্য জার্নাল অফ নিউট্রিশন’-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে নন-হিম আয়রন। এটি শরীরের শক্তির মাত্রা বৃদ্ধি করতে এবং রক্তস্বল্পতা বা আয়রনের ঘাটতি দূর করতে কার্যকরী ভূমিকা রাখে। সুস্থ থাকতে নিয়মিত খাদ্যতালিকায় পালং শাক রাখা জরুরি।

২. হজমশক্তি বাড়াতে সহায়ক

২০২১ সালের একটি গবেষণাপত্র অনুসারে, পালং শাকে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরণের প্রাকৃতিক তন্তু (ফাইবার) রয়েছে। এটি হজম প্রক্রিয়াকে মসৃণ করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং অন্ত্রের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

৩. অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর

পালং শাক লুটেইন, বিটা-ক্যারোটিন, ভিটামিন সি এবং আলফা-লাইপোয়িক অ্যাসিডের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এসব উপাদান অক্সিডেটিভ স্ট্রেস মোকাবিলায় এবং শরীরের কোষের ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৪. হাড়ের স্বাস্থ্য রক্ষা

২০২৪ সালের একটি গবেষণা অনুসারে, পালং শাকে থাকা ভিটামিন কে এবং ম্যাগনেসিয়াম হাড় মজবুত করতে সাহায্য করে। এই পুষ্টি উপাদানগুলো শরীরে ক্যালসিয়াম ব্যবহারে সহায়তা করে, যা দীর্ঘমেয়াদে হাড়ের ঘনত্ব বজায় রাখতে সহায়ক।

৫. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি রয়েছে, যা শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করে। এটি শরীরের রোগ প্রতিরোধ কোষের কার্যকারিতা বাড়ায় এবং প্রদাহ কমাতে সাহায্য করে, ফলে রোগবালাই থেকে দূরে থাকা সহজ হয়।

29 January 2026

নিজের অজান্তেই ব্যক্তিত্ব নষ্ট করছেন না তো? বর্জন করুন এই ১০ অভ্যাস

নিজের অজান্তেই ব্যক্তিত্ব নষ্ট করছেন না তো? বর্জন করুন এই ১০ অভ্যাস

 


লাইফস্টাইল ডেস্ক: 

একজন মানুষের ব্যক্তিত্ব কেমন, তা বুঝতে অন্যদের মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। এই স্বল্প সময়ে আপনার সম্পর্কে মানুষের ধারণা তৈরি হয় আপনার সূক্ষ্ম কিছু আচরণের ওপর ভিত্তি করে। অনেক সময় আমরা অজান্তেই এমন কিছু ভুল করে বসি, যা অন্যদের চোখে আমাদের গুরুত্ব কমিয়ে দেয়। চলুন জেনে নিই এমন ১০টি সূক্ষ্ম আচরণের কথা, যা এড়িয়ে চললে আপনি সবার শ্রদ্ধার পাত্র হয়ে উঠতে পারেন।

১. তড়িঘড়ি করে কথা বলা

উত্তেজনা বা নার্ভাসনেসের কারণে দ্রুত কথা বললে মনে হয় আপনি নিজের কথার ওপর নিজেই ভরসা পাচ্ছেন না। তাই শান্তভাবে সময় নিয়ে কথা বলুন। এতে আপনার কথার ওজন বাড়ে।

২. মনোযোগের অভাব

সামনাসামনি কথা বলার সময় ফোনে চোখ রাখা চরম অভদ্রতা। এটি আপনার অপরিণত মানসিকতার পরিচয় দেয়। যার সাথে কথা বলছেন, তাকে গুরুত্ব দিন; চোখের দিকে তাকিয়ে কথা বলুন।

৩. ‘জি হুজুর’ স্বভাব

সবার সব কথায় মাথা নেড়ে সায় দেওয়া বা নিজস্ব মতামত না থাকা ব্যক্তিত্বহীনতার লক্ষণ। ভদ্রভাবে দ্বিমত পোষণ করতে শিখুন। নিজস্বতাই আপনাকে অন্যদের চেয়ে আলাদা করবে।

৪. কথার মাঝে কথা বলা

অন্যের কথা শেষ হওয়ার আগেই নিজের কথা বলা বিরক্তির সৃষ্টি করে। এটি প্রমাণ করে যে আপনি নিজেকে জাহির করতে মরিয়া। একজন ভালো শ্রোতা হতে শিখুন; নীরবতাও এক ধরনের শক্তি।

৫. অতিরিক্ত সিরিয়াস থাকা

সব সময় মুখ গোমড়া করে থাকা মানুষকে সবাই এড়িয়ে চলে। পরিস্থিতি অনুযায়ী নিজেকে হালকা রাখুন। যে হাসতে এবং হাসাতে জানে, মানুষ তাকেই বেশি পছন্দ করে।

৬. সব সময় 'সেফ' খেলতে চাওয়া

সবার কাছে ভালো সাজার জন্য সত্য বলতে ভয় পাবেন না। যারা সত্যবাদী এবং স্পষ্টভাষী, মানুষ তাদেরই সম্মান করে। সবার কাছে ভালো হওয়ার চেয়ে সত্যবাদী হওয়া জরুরি।

 

৭. নিজেকে সস্তা করে ফেলা

কেউ ডাকলেই সব কাজ ফেলে দৌড়ে গেলে লোকে আপনাকে গুরুত্ব দেবে না। নিজের সময়ের মূল্য দিন। সাহায্য করুন, তবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়।

৮. নিজেকে নিয়ে অতিরিক্ত সচেতনতা

কথা বলার সময় 'আমাকে কেমন দেখাচ্ছে' বা 'ওরা কী ভাবছে'—এসব চিন্তা আপনার স্বাভাবিকতা নষ্ট করে দেয়। বর্তমান মুহূর্তে মন দিন এবং আপনি যেমন, তেমনভাবেই নিজেকে উপস্থাপন করুন।

৯. সমালোচনায় প্রতিক্রিয়া দেখানো

কেউ সমালোচনা করলে রেগে যাওয়া মানে আপনি আপনার দুর্বলতা প্রকাশ করছেন। সমালোচনাকে রসবোধ দিয়ে মোকাবিলা করুন। যে সমালোচনা গায়ে মাখে না, তাকে কেউ দমাতে পারে না।

১০. ফলাফলের ওপর অতি-নির্ভরশীলতা

কোনো কিছু পাওয়ার জন্য 'চাই-ই চাই' ভাব বা হাহাকার আপনার আচরণে ফুটে উঠলে মানুষ পিছিয়ে যায়। নিজের সেরাটা দিয়ে ফলের আশা ছেড়ে দিন। এই নিস্পৃহতাই আপনাকে আকর্ষণীয় করে তুলবে।

শেষ কথা, আপনি যখন নিজেকে প্রমাণ করার চেষ্টা বন্ধ করবেন এবং নিজের সহজাত বুদ্ধির ওপর ভরসা রাখবেন, ঠিক তখনই মানুষ আপনাকে মন থেকে সম্মান করতে শুরু করবে।

26 January 2026

পিরিয়ডের ব্যথায় ওষুধের বদলে বেছে নিন এই প্রাকৃতিক পানীয়

পিরিয়ডের ব্যথায় ওষুধের বদলে বেছে নিন এই প্রাকৃতিক পানীয়

 


লাইফস্টাইল ডেস্ক:

 মাসের সেই বিশেষ দিনগুলোতে অসহ্য যন্ত্রণা, পেটে মোচড় দেওয়া (Cramps) কিংবা শরীর ভারী হয়ে থাকার সমস্যায় ভোগেন অনেক নারী। এই অস্বস্তি দূর করতে অনেকেই ব্যথানাশক ওষুধ খান, যা সবসময় স্বাস্থ্যের জন্য ভালো নাও হতে পারে। তবে ঘরোয়া উপায়ে একটি ম্যাজিক্যাল পানীয়ের মাধ্যমে এই সমস্যার সহজ সমাধান সম্ভব।

উপকরণ

১ টেবিল চামচ বার্লি।

১ ইঞ্চি পরিমাণ আদা কুচি।

২ কাপ পানি।


প্রস্তুত প্রণালী

১. প্রথমে বার্লি সারারাত অথবা কমপক্ষে ৬ থেকে ৮ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন।

 ২. সকালে ভেজানো বার্লির সঙ্গে ২ কাপ পানি এবং আদা কুচি মিশিয়ে নিন। 

৩. মিশ্রণটি মাঝারি আঁচে ১০-১২ মিনিট ভালো করে ফুটিয়ে নিন। 

৪. এরপর মিশ্রণটি ছেঁকে নিন এবং কুসুম গরম অবস্থায় চায়ের মতো পান করুন।

ধীরে ধীরে ফোটানোর ফলে বার্লি ও আদার সব ঔষধি গুণাগুণ পানির সঙ্গে মিশে যায়, যা শরীর খুব সহজে গ্রহণ করতে পারে।

কখন ও কীভাবে পান করবেন?

পিরিয়ডের ব্যথা কমাতে এই পানীয় পানের সঠিক সময় জানা জরুরি। পিরিয়ড শুরু হওয়ার ১০-১৪ দিন আগে থেকেই প্রতিদিন ১ কাপ করে এই পানীয় পান করা শুরু করুন। এটি আপনি সকালে বা সন্ধ্যায় সুবিধামতো সময়ে খেতে পারেন। নিয়মিত পানে শরীর ভেতর থেকে পিরিয়ডকালীন ধকল সইবার জন্য প্রস্তুত হয়।

কেন এই পানীয় কার্যকর?

বার্লি: এটি হজমে সহায়তা করে এবং শরীরে ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্য রক্ষা করতে বিশেষ ভূমিকা রাখে। যা পিরিয়ডকালীন অস্বস্তি অনেকটাই কমিয়ে দেয়। আদা: আদা প্রাকৃতিকভাবে প্রদাহনাশক। এটি পেট ফাঁপা ভাব, পেশির টান এবং শরীরের অলসতা দূর করতে দারুণ কাজ করে।

এই দুই উপাদানের মিশ্রণ শরীরকে ভেতর থেকে সতেজ রাখে এবং মাসিক চলাকালীন ভারী ও অস্বস্তিকর অনুভূতি দূর করে।

19 January 2026

ঘুমের আগে স্মার্টফোন ব্যবহার করেন? জেনে নিন যে ক্ষতি হয়

ঘুমের আগে স্মার্টফোন ব্যবহার করেন? জেনে নিন যে ক্ষতি হয়

 

 


সারাদিনের ক্লান্তি শেষে বিছানায় শুয়ে একটু ফেসবুক স্ক্রলিং বা ইউটিউবে ভিডিও দেখা এখন অনেকেরই রাতের রুটিন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ঘুমের আগে স্মার্টফোনের এই ব্যবহার আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

১. মেলাটোনিন হরমোনের নিঃসরণ কমিয়ে দেয়

আমাদের শরীরের ঘুমের চক্র নিয়ন্ত্রণ করে 'মেলাটোনিন' নামক একটি হরমোন। স্মার্টফোনের স্ক্রিন থেকে নির্গত নীল আলো এই হরমোন তৈরিতে বাধা দেয়। ফলে মস্তিষ্ক মনে করে এখনও দিনের আলো আছে, যা আপনার ঘুম আসার স্বাভাবিক প্রক্রিয়াকে বিলম্বিত করে।

২. চোখের ওপর অতিরিক্ত চাপ

অন্ধকারে উজ্জ্বল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের পেশির ওপর প্রচণ্ড চাপ পড়ে। একে বলা হয় 'ডিজিটাল আই স্ট্রেইন'। এর ফলে চোখ শুকিয়ে যাওয়া, ঝাপসা দেখা এবং দীর্ঘমেয়াদী মাথাব্যথার সমস্যা তৈরি হতে পারে।

৩. অনিদ্রা বা ইনসোমনিয়া

স্মার্টফোন ব্যবহারের ফলে ঘুমের গভীরতা কমে যায়। আপনি হয়তো ঘুমাচ্ছেন, কিন্তু আপনার মস্তিষ্ক পুরোপুরি শান্ত হতে পারছে না। এর ফলে সকালে ঘুম থেকে ওঠার পরও ক্লান্তি অনুভব হয় এবং ধীরে ধীরে এটি স্থায়ী অনিদ্রা বা ইনসোমনিয়ায় রূপ নিতে পারে।

৪. মানসিক উত্তেজনা ও উদ্বেগ

ঘুমানোর আগে সোশ্যাল মিডিয়ায় কোনো নেতিবাচক খবর বা উত্তেজনাকর ভিডিও দেখলে মস্তিষ্কে ডোপামিন হরমোন নিঃসরণ বাড়ে। এটি মস্তিষ্ককে সজাগ করে তোলে এবং ঘুমের পরিবর্তে আপনাকে মানসিকভাবে অস্থির করে তোলে।

গর্ভাবস্থায় যে ৫টি ভুল মা ও শিশুর জন্য বিপদ ডেকে আনতে পারে

গর্ভাবস্থায় যে ৫টি ভুল মা ও শিশুর জন্য বিপদ ডেকে আনতে পারে

 pregnancy health tips

গর্ভাবস্থা একজন নারীর জীবনের সবচেয়ে সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ সময়। এই সময়টি যেমন আনন্দের, তেমনি অনেক সাবধানতারও। সামান্য অসতর্কতা বা ভুল সিদ্ধান্তের কারণে মা এবং গর্ভস্থ শিশু, উভয়ের স্বাস্থ্যেই বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। অনেক সময় সামাজিক কুসংস্কার বা ভুল তথ্যের ওপর ভিত্তি করে মায়েরা কিছু ভুল করে বসেন।

সুস্থ সন্তান জন্মদান এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গর্ভাবস্থায় যে ভুলগুলো এড়িয়ে চলা জরুরি:

১. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বা চেকআপ অবহেলা করা

অনেক নারী মনে করেন শারীরিক কোনো সমস্যা না থাকলে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই। এটি একটি মারাত্মক ভুল। বিশেষ করে প্রথম ও শেষ তিন মাস নিয়মিত চেকআপ খুবই জরুরি। এই পরীক্ষার মাধ্যমে শিশুর সঠিক বৃদ্ধি, মায়ের রক্তচাপ, সুগার এবং হিমোগ্লোবিনের মাত্রা পর্যবেক্ষণ করা হয়। এতে গর্ভকালীন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো সমস্যাগুলো শুরুতে শনাক্ত করে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

২. ডায়েট ট্রেন্ড অনুসরণ বা অনিয়মিত খাওয়া

অনেকেই মনে করেন গর্ভাবস্থায় 'দুই জনের খাবার' খেতে হবে, যা ভুল ধারণা। আবার অনেকে ওজন বেড়ে যাওয়ার ভয়ে কম খান। ডায়েট বা পুষ্টির অভাব হলে শিশু কম ওজন নিয়ে জন্মানো বা রক্তাল্পতার মতো সমস্যা হতে পারে। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কোনো নির্দিষ্ট ডায়েট চার্ট অনুসরণ করবেন না। খাদ্যতালিকায় প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ সুষম খাবার নিশ্চিত করুন।

৩. চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন

মাথাব্যথা বা সাধারণ ঠান্ডা লাগলে অনেকেই নিজের ইচ্ছামতো ওষুধ বা ঘরোয়া প্রতিকার গ্রহণ করেন। মনে রাখবেন, গর্ভাবস্থায় যেকোনো সাধারণ ওষুধও প্লাসেন্টা পার হয়ে শিশুর ক্ষতি করতে পারে। অনেক প্রাকৃতিক বা ভেষজ উপাদানও এই সময়ে নিরাপদ নয়। তাই ছোটখাটো সমস্যার জন্যও ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের অনুমোদন নিন।

৪. শারীরিক পরিশ্রম বা নড়াচড়া একদম বন্ধ করে দেওয়া

বিশেষ কোনো শারীরিক জটিলতা না থাকলে গর্ভাবস্থায় একেবারে শুয়ে-বসে থাকা ঠিক নয়। সম্পূর্ণ বিশ্রামের চেয়ে হালকা নড়াচড়া মা ও শিশু উভয়ের জন্যই উপকারী। প্রতিদিন অন্তত কিছুক্ষণ হাঁটা, বিশেষজ্ঞের পরামর্শে প্রসবপূর্ব যোগব্যায়াম বা স্ট্রেচিং করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং প্রসব বেদনা সহ্য করার ক্ষমতা তৈরি হয়। অলস জীবনযাপন করলে অতিরিক্ত ওজন বৃদ্ধি ও ক্লান্তিবোধ বাড়তে পারে।

৫. মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব না দেওয়া

গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে মায়েরা প্রায়ই দুশ্চিন্তা বা মানসিক চাপে ভোগেন। অনেকেই একে গুরুত্ব দেন না। কিন্তু দীর্ঘমেয়াদী মানসিক চাপ বা ঘুম কম হওয়া শিশুর বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। তাই গর্ভবতী মায়ের মানসিক প্রশান্তি নিশ্চিত করা পরিবারের দায়িত্ব। কোনো বিষণ্ণতা অনুভব করলে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।